একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে, আফগানিস্তানের মতো প্রতিবেশী দেশে তালিবানের ছোবল, তারই মাঝে এবার মার্কিন সফরে প্রধানমন্ত্রী মোদী। সেখানে রাষ্ট্রসংঘের সাধারণ সভা থেকে শুরু করে কোয়াড দেশভূক্ত রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মোদী। এছাড়াও হাইভোল্টেজ মোদী- বাইডেন বৈঠক এই সপ্তাহেই আয়োজিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে। এই পরিস্থিতিতে রীতিমতো তুঙ্গে রয়েছে বিশ্বের কূটনৈতিক উত্তেজনা। একনজরে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আফগানিস্তান সফরের সমস্ত রকমের লাইভ আপডেট।
Sep 26, 2021, 12:19 pm IST
মার্কিন সফর শেষ করে নরেন্দ্র মোদী পৌঁছলেন দেশে।
Sep 26, 2021, 7:30 am IST
দেশের পথে রওনা প্রধানমন্ত্রী মোদী।
Sep 25, 2021, 6:58 pm IST
নির্ভিক হয়ে এগিয়ে যাও! রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তুলে বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
Sep 25, 2021, 6:56 pm IST
রাষ্ট্রসংঘকে নিজের যোগ্যতা টিকিয়ে রাখতে হলে শক্ত হাতে কাজ করতে হবে। আফগানিস্তানের পরিস্থিতি অনেক প্রশ্ন তুলে দিয়েছে।
Sep 25, 2021, 6:55 pm IST
সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী।
Sep 25, 2021, 6:54 pm IST
ওখানকার মহিলা, সংখ্যালঘুদের সাহায্য প্রয়োজন, আমাদের এগিয়ে আসতে হবে
Sep 25, 2021, 6:54 pm IST
আফগানিস্তানের মাটি সন্ত্রাসবাদের জন্য যেন ব্যবহার না হয়। অথবা কোনও দেশ যেন সেখানকার অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা না করে, সতর্ক করলেন মোদী
Sep 25, 2021, 6:53 pm IST
আত্মনির্ভর ভারত নিয়ে কি বলছেন মোদী?
The Corona pandemic has taught the world that the global economy be further diversified. That is why the expansion of global value chains is very important. Our 'Aatmanirbhar Bharat Abhiyaan' is inspired by this sentiment: PM Narendra Modi at United Nations General Assembly pic.twitter.com/TV3ob8ZTr9
যে দেশ সন্ত্রাসবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে তাদের বুঝতে হবে যে সন্ত্রাসবাদ তাদেরও বিপদ ডেকে আনবে। নাম না করে আফগানিস্তান-পাকিস্তানকে হুশিয়ারি মোদীর
Sep 25, 2021, 6:51 pm IST
regressive thinking and extremism বাড়ছে। প্রোগ্রেসিভ ও সায়েন্স বেসড থিঙ্কিংকে উৎসাহ দিতে হবে, জানালেন মোদী
Sep 25, 2021, 6:50 pm IST
জলবায়ু পরিবর্তনের জন্যে একগুচ্ছ পদক্ষেপ ভারতের। বিশ্বের সবথেকে বড় green hydrogen hub তৈরি হচ্ছে বলে জানালেন মোদী।
Sep 25, 2021, 6:50 pm IST
আত্মনির্ভর ভারতের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। বললেন, দেশের উৎপাদনে জোড় দিতেই আত্মনির্ভর ভারতের কথা বিশ্বের সামনে তুলে ধরলেন মোদী
Sep 25, 2021, 6:47 pm IST
ভারত আরও একবার যে সমস্ত দেশের ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে সেখানে রফতানি করবে, অধিবেশনে ঘোষণা মোদীর।
Sep 25, 2021, 6:46 pm IST
মোদীর বক্তব্যে ডিএনএ ভ্যাকসিনের কথা। বিশ্বের প্রথম এই ভ্যাকসিনের আবিষ্কার ভারত করে ফেলেছে বলে দাবি মোদীর
Sep 25, 2021, 6:45 pm IST
ভারতীয় প্রগতি হলে বিশ্বের বিকাশে অগ্রগতি হয়। অধিবেশণে বললেন মোদী। প্রযুক্তি এবং বিজ্ঞানের কথা তুলে ধরলেন মোদী
Sep 25, 2021, 6:43 pm IST
মোদীর বক্তব্যে ভারতের বিকাশের কথা!
PM Narendra Modi addresses the 76th Session of the United Nations General Assembly in New York pic.twitter.com/TD0hdIWfGz
৩৬ কোটি মানুষকে স্বাস্থ্য বীমার আওতায় আনা গিয়েছে। তিন লক্ষ মানুষকে ঘর দেওয়া হয়েছে বলে অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী।
Sep 25, 2021, 6:42 pm IST
গুজরাতের সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী থাকা আমি বলতে চাই যে গণতন্ত্রই একমাত্র পথ। অধিবেশন কক্ষে বক্তব্যে বললেন প্রধানমন্ত্রী। গত কয়েক বছরে ৪৩ কোটি ভারতীয়কে ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা গিয়েছে।
Sep 25, 2021, 6:39 pm IST
আমি সেই দেশের প্রতিনিধি যারা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ। এমন দেশ যেখানে হাজারো ভাষা, জীবনশৈলী রয়েছে। এটাই শক্তিশালী গণতন্ত্রের উদাহরণ। একটা দেশের সন্তান যে রেল স্টেশনে বাবাকে সাহায্য করতো, সে এই নিয়ে চারবার রাষ্ট্রপুঞ্জে দেশের প্রতিনিধিত্ব করছে, বললেন মোদী।
Sep 25, 2021, 6:39 pm IST
বিদেশমন্ত্রী জয়শঙ্কর থেকে অজিত দোভাল সহ একাধিক আধিকারিক উপস্থিত অধিবেশন কক্ষে।
External Affairs Minister Dr S Jaishankar, NSA Ajit Doval, Foreign Secretary Harsh V Shringla and India's Ambassador to the UN TS Sandhu at the UN Headquarters, ahead of PM Modi's address at UNGA pic.twitter.com/1MdoMguCUt
অধিবেশনে বক্তব্য রাখা শুরু করলেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই বললেন, গত দেড় বছর ধরে একশো বছরে আসা সবচেয়ে ভয়ঙ্কর মহামারীর বিরুদ্ধে লড়াই করছে। এতে প্রাণ হারানো সকলকেই আমার শ্রদ্ধা ও পরিবারকে সমবেদনা জানাচ্ছি।
Sep 25, 2021, 6:29 pm IST
রাষ্ট্রসংঘে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী!
PM Narendra Modi arrives at the UN Headquarters to address the 76th Session of the United Nations General Assembly in New York pic.twitter.com/QBRCrNBJH8
মোদীকে দেখতে ভিড় নিউ ইয়র্কের রাস্তায়। বহু মানুষ ভিড় জমিয়েছেন। রাতে সেখানে পৌঁছানোর পর থেকেই বিমানবন্দর থেকে শুরু করে হোটেল সব জায়গাতেই ভিড় জমাচ্ছেন ভারতীয়রা।
Sep 25, 2021, 6:14 pm IST
আর কিছুক্ষনের মধ্যেই অধিবেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Sep 25, 2021, 5:57 pm IST
৭৬ তম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক সন্ধ্যা সাড়ে ৬টায় বক্তব্য রাখা শুরু করবেন তিনি।
Sep 25, 2021, 4:45 pm IST
বৈঠকের পরেই যৌথ সাংবাদিক বৈঠকে মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পড়ে দুই দেশই এক বার্তায় সন্ত্রাসবাদ ইস্যুতে কথা বলে। রাষ্ট্রসংঘের (United Nations) তরফে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির (Terrorist Groups) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় ওই বার্তায়।
Sep 25, 2021, 4:44 pm IST
আর কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রসংঘে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কি বার্তা রাখেন তিনি সেদিকে নজর গোটা বিশ্বের।
Sep 25, 2021, 2:00 pm IST
করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য গর্ব প্রকাশ করেছেন মোদী-বাইডেন
READ MORE
2:32 PM, 22 Sep
এদিন মার্কিন সফরের উদ্দেশে মোদীর বিমান রওনা হতেই তা আফগানিস্তানের আকাশ এড়িয়ে যায়। ফলে পাকিস্তান সেই উড়ানের জন্য আকাশসীমায় ছাড় দেওয়ায় তা ব্যবহার করে এগিয়ে যায় বিমানটি।
2:40 PM, 22 Sep
মার্কিন সফরে রওনা হওয়ার আগে কার্যত ভারতের অবস্থান স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন সাফ বার্তায় জানান যে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মজবুতির লক্ষ্যই এখন সামনে। এক্ষেত্রে কোয়াড ভূক্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার কথা বলেছেন মোদী।
2:43 PM, 22 Sep
মোদীর এই সফর শুরু হতে চলেছে ২২ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
2:48 PM, 22 Sep
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রয়েছে মোদীর বৈঠক। দুই পক্ষের স্ট্র্যাটেজিক বৈঠকে মোদী যোগ দেবেন বলে জানিয়েছেন।
3:52 PM, 22 Sep
উল্লেখ্য,রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মূলত করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন নিয়ে একাধিক আলোচনা হবে বলে খবর।
3:52 PM, 22 Sep
এছাড়াও সাম্প্রতিক আফগানিস্তানের পরিস্থিতিতে আমেরিকার অবস্থানও আসান্ন পর পর বৈঠকে স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
4:57 PM, 22 Sep
বিদেশমন্ত্রী জয়শঙ্কর এদিন বেশ কয়েকটি জি ফোরভূক্ত দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
4:58 PM, 22 Sep
মোদীর সঙ্গে মার্কিন মুলুকে প্রেসিডেন্ট বাইডেন ছাড়াও কমলা হ্যারিসের বৈঠক করার কথা রয়েছে।
5:20 PM, 22 Sep
হাইভোল্টেজ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তরফে সমস্ত দেশকে ৭০ শতাংশ ভ্যাকসিনেশেনর জন্য আর্জি জানানো হবে। আর তা সেপ্টেম্বরের ডেডলাইনের মধ্যে করতে হবে বলেই মার্কিন প্রেসিডেন্ট বলবেন, বলে জানা যাচ্ছে।
6:01 PM, 22 Sep
করোনার থাবা রাষ্ট্রসংঘের অধিবেশনে। আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী।
6:04 PM, 22 Sep
নামী মার্কিন সংস্থার সিইও-দের সঙ্গে বৈঠকে বসছেন মোদী।
6:09 PM, 22 Sep
এয়ার ইন্ডিয়ার বোইয়িং ৭৭৭ ভিভিআইপি এয়ারক্রাফ্ট-এ বিমানে এদিন মার্কিন মুলুকে পৌঁছবেন মোদী। এদিন রয়েছে একাধিক বৈঠক। গত বছরই বেয়েইং ৭৭৭ ভিভিআইপি এয়ারক্রাফ্টকে সরিয়ে মোদীর জন্য নতুন বোয়েইং ৭৭৭ এয়ারক্রাফ্ট আনা হয়।
7:09 PM, 22 Sep
মার্কিন সফরে একাধিক ভিভিআইপির সঙ্গে দেখা করতে চলেছেন মোদী। তাঁদের মধ্যে ৫ জন সিইও পদাধিকারী রয়েছেন।
9:10 PM, 22 Sep
২৩ সেপ্টেম্বর রয়েছে আরও একটি হাই প্রোফাইল মিটিং। এদিন ভারতীয় সময় রাত ১১ টা নাগাদ রয়েছে অস্ট্রেলিয়ান প্রধান মন্ত্রী স্কট মরিসের সঙ্গে মোদীর বৈঠক।
9:10 PM, 22 Sep
২৪ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ১২:৪৫ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
9:11 PM, 22 Sep
২৪ সেপ্টেম্ূর ভারতীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন মোদী
10:27 PM, 22 Sep
ভারতের ভ্যাকসিনেশেন উদ্যোগের ভূয়সী প্রশংসা মোদীর।
10:28 PM, 22 Sep
প্রধানমন্ত্রী মোদী কোভিড ১৯ নিয়ে এক ভার্চুয়াল বৈঠকে ভারতের ভ্যাকসিনেশন উদ্যোগের প্রশংসা করেন। ২৫ মিলিয়ন মানুষকে একদিনে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়ার প্রসঙ্গ তোলেন মোদী।
10:29 PM, 22 Sep
ইউকের ভ্যাকসিনেশন নীতি নিয়ে বিতর্কের মাঝে মোদী জানালেন,সহজ সরল আন্তর্জাতিক সফর সংক্রান্ত নীতি প্রয়োজন।
11:05 PM, 22 Sep
বিশ্ব কোভিড সামিটে অংশ নেন মোদী।
11:19 PM, 22 Sep
মার্কিন সফরকালে বিমানের ভিতর কাজের ব্য়স্ততায় প্রধানমন্ত্রী মোদী।
"A long flight also means opportunities to go through papers and some file work," tweets PM Narendra Modi.
He is en route to the United States for a 3-day visit to attend the first in-person Quad Leaders’ Summit, hold bilateral meetings, & address United Nations General Assembly pic.twitter.com/zgDpLX5Qx7
বৃহস্পতিবার সকালে আমেরিকায় গিয়ে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী
Grateful to the Indian community in Washington DC for the warm welcome. Our diaspora is our strength. It is commendable how the Indian diaspora has distinguished itself across the world. pic.twitter.com/6cw2UR2uLH
US: Prime Minister Narendra Modi arrives at Joint Base Andrews, Washington DC for his 3-day visit.
He will be attending the first in-person Quad Leaders’ Summit, hold bilateral meetings, & address United Nations General Assembly pic.twitter.com/CzU3qabCVT