আসিয়ান সামিটে নরেন্দ্র মোদী! জাকার্তায় প্রধানমন্ত্রীকে বিপুল অভ্যর্থনা
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সংস্থা আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতে এদিন সকালে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে প্রবাসী ভারতীয়রা উষ্ণ অভ্যর্থনা জানান।
সংবাদ সংস্থা পিটিআই-এর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করছেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে ফুল ও ভারতীয় পতাকা দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে। ভিডিওতে বেশ কয়েকজন প্রবাসী ভারতীয়ের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলতেও দেখা গিয়েছে তাঁকে। প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সেলফিও তোলেন।

নয়াদিল্লিতে জি ২০ শীর্ষ বৈঠকের দিন দুয়েক আগে ভারতের প্রধানমন্ত্রী মোদী ভারত-আমিয়ান শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ইন্দোনেশিয়া সফর শুরু করেছেন। জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে ঐতিহ্যবাহী ইন্দোনেশিয়ার নৃত্যের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয়।
প্রবাসী ভারতীয়রা সংবাদ মাধ্যমকে বলেথেন তিনি (প্রধানমন্ত্রী মেদী) এত বড় নেতা হয়ে এতটাই নিচে, যে তিনি অনেকের সঙ্গে করমর্দন করেছেন, প্রত্যেককে সময় দিয়েছেন। জাকার্তায় পৌঁছে প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেছেন, জাকার্তায় অবতরণ করেছেন। আসিয়ান বৈঠকের জন্য অপেক্ষা করছেন।
প্রধানমন্ত্রী মোদী বুধবার রাতে ইন্দোনেশিয়ার উদ্দেশে রাওনা দেন। আর আসিয়ান বৈঠকে যোগ দিয়ে তিনি বৃহস্পতিবার সন্ধেয় নয়াদিল্লিতে ফিরে আসবেন। আসিয়ান শীর্ষ সম্মেলনের বর্তমান সভাপতি ইন্দোনেশিয়া ভারতের প্রধানমন্ত্রীর তাড়াতাড়ি ফিরে আসার সুবিধা করে দিতে শীর্ষ সম্মেলনেক সময়সূচিতে বেশ কিছুটা সমন্বয় সাধন করেছে।
বৃহস্পতিবার জাকার্তায় অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান-ইন্ডিয়া শীর্ষ সম্মেলনের মূল ফলাফলের মধ্যে সামুদ্রিক নিরাপত্তার বিষয়ে একটি নতুন উদ্যোগ হবে বলে আশা করা হচ্ছে। ২০২২ সালে উভয় পক্ষ তাদের সমং্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের দিকে উন্নীত করার পরে এটিই প্রথম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications