Modi-Biden Meet: জো বাইডেনের সঙ্গে বৈঠকে উঠে এলো কলকাতার প্রসঙ্গ, কী সিদ্ধান্ত নিলেন দুই রাষ্ট্রনেতা

ভোটের আগে জো বাইডেনের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই বৈঠকে একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে কলকাতা নিয়েও আলোচনা হয়েছে। কলকাতায় তৈরি হবে সেমি কনডাক্টর প্ল্যান্ট। এক কথায় বাইডেনের সঙ্গে চুক্তি করে তা ফাইনাল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৩ দিনের আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকায় এখন নির্বাচনী আবহ। প্রসিডেন্ট নির্বাচনের তোরজোর চলছে। দফায় দফায় ডিবেট চলছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান প্রার্থীদের মধ্যে। তার মধ্যেই মোদীর আমেরিকা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

joe biden and narendra modi

প্রসঙ্গত উল্লেখ্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দৌ়ড়ে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে কমলা হ্যারিস তাঁর প্রতিপক্ষ। ইতিমধ্যেই দুই নেতার মধ্যে ডিবেট হয়ে গিয়েছে। তাতে বেশ কড়া টক্কর হয়েছে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর। একদিকে যেমন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকের সংখ্যা বাড়ছে তেমনই পিছিয়ে নেই কমলা হ্যারিসও। এবারে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন বেশ টক্করের হতে চলেছে।

এই প্রেসিডেন্ট নির্বাচনের তোরজোরের মাঝেই তিন দিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে গিয়ে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকে একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। তার মধ্যে একটি হল এমকিউ-৯বি প্রেডাটর ড্রোন চুক্তি। আর দ্বিতীয়টি কলকাতায় সেমিকনডাক্টর প্ল্যান্ট।

সেমিকনডাক্টার মিশন পরিকল্পনার আওতায় এই প্ল্যান্ট তৈরি করা হবে বলে জানা গিয়েছে। কলকাতায় এই প্ল্যান্ট তৈরি হলে কর্মসংস্থানের নতুন দিশা তৈরি হবে। বিনিয়োগকারীরাও আগ্রহ দেখাবেন। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক একাধিক বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গিয়েছে। এমনকী রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী সদস্যপদের সমর্থনে আমেরিকা কথা বলবে বলে দুই দেশের প্রধানের বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+