Narendra Modi: কানাডার সঙ্গে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত, মোদী-ট্রুডোর বৈঠক ইতিবাচক
খালিস্তানপন্থী নেতাদের হত্যা করা হচ্ছে কানাডায় এই ইস্যুতে সেদেশের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছিল ভারতের। কানাডা সফরে ভারতীয়দের ক্ষেত্রে সাময়িক ভিসা দান বন্ধ করদিয়েছিল মোদী সরকার। সেই টানাপোড়েনের মাঝেই জি-৭ সামিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডোর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠক জল্পনা বাড়িয়েছিল।
দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক যথেষ্ট ইতিবাচক হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকের পরে জাস্টিন ট্রুডো জানিয়েছেন, দুই দেশই পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়েছে। এবং যেকোনও সমস্যা তৈরি হলে সেটা যৌথভাবে সমাধানের ক্ষেত্রে চুক্তি বদ্ধ হয়েছে।

গত কয়েকবছর ধরেই কানাডার সঙ্গে ভারতের সম্পর্কে চিড় ধরেছে। কানাডার প্রধানমন্ত্রী কানাডায় এসে দাবি করেছিলেন ভারত সরকার কানাডায় বসবাসকারী খালিস্থানপন্থী নেতাদের হত্যা করানোর চক্রান্ত করছে। ট্রুডো সেই মন্তব্যের পরে ভারত পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছিল। তারপরেই কানাডার ভিসা দেওয়া সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছিল ভারত। তাতে প্রবল সমস্যায় পড়েছিলেন পড়ুয়ারা।
আবার জাস্টিন ট্রুডো কানাডিয়ানদের ভারতের কাশ্মীর এবং পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকা না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কানাডায় খালিস্থান পন্থী নেতাদের দাপট বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। এমনকী কানাডার মাটিকে ব্যবহার করে খালিস্তানপন্থী নেতারা ভারতে নানা হামলার ছক কষছে বলে অভিযোগ করা হয়েছিল। ভারতের খালিস্তানি পন্থীদের সক্রিয়তান নেপথ্যে রয়েছে কানাডা।
এই নিয়ে দুই দেশের মধ্যে এক প্রকার ঠান্ডা লড়াই চলছিল। কানাডার ভারতীয় দূতাবাসে নজরদারি চালাচ্ছে কানাডার সরকার এমনও অভিযোগ করা হয়েছিল। এই পরিস্থিতিতে ট্রুডোর সঙ্গে মোদীর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই বৈঠক যথেষ্ট ইতিবাচক হয়েছে বলে দাবি করেছেন ট্রুডো নিজেই।
সেই সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন ট্রুডোর সঙ্গে যে বৈঠক হয়েছে তাতে দুই দেশ পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্তে এক মত হয়েছে। মিলিত ভাবে সমস্যা সমাধানে উদ্যোগী হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা। দুই দেশের এই ইতিবাচক বৈঠক নতুন করে দূরত্ব কমাতে সহযোগিতা করবে বলে মনে করছে ওয়াকিবাহাল মহল।












Click it and Unblock the Notifications