সাতটি লাশ উদ্ধারের পর তপ্ত নারায়ণগঞ্জ, মোতায়েন বিজিবি

নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা সিটি কর্পোরেশনের বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম একটি মামলায় জামিন নিয়ে গাড়িতে ঢাকা ফিরছিলেন। সঙ্গে গাড়িচালক জাহাঙ্গীর ছাড়াও ছিলেন শেখ রাসেল, তাজউল ইসলাম, মনিরুজ্জামান স্বপন এবং লিটন। ভরদুপুরে তাঁদের রাস্তা থেকে অপরহণ করে একদল দুষ্কৃতী। রাতে তাঁদের গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে। একটি শালবনের পাশে তা পড়েছিল।
প্রায় একই সময় থেকে নিখোঁজ ছিলেন নজরুলের আইনজীবী চন্দনকুমার সরকার ও তাঁর গাড়িচালক শেখ ইব্রাহিম। তাঁরা নজরুল ইসলামের পিছন পিছনই আদালত থেকে বেরিয়েছিলেন অন্য একটি গাড়িতে। পুলিশের অনুমান, অপহরণের ঘটনা দেখে ফেলায় চন্দনবাবুদেরও ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।
গতকাল দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে শীতলক্ষ্যা নদী থেকে প্রথমে তিনটি লাশ উদ্ধার হয়। পরে আরও তিনটি লাশ পাওয়া যায়। স্থানীয় মানুষজন পুলিশকে খবর দেন। লাশগুলি পচে দুর্গন্ধ বেরোচ্ছিল। একে একে লাশগুলি শনাক্ত করা হয়। নজরুল ইসলামের শব শনাক্ত করেন তাঁর ভাই আবদুস সালাম। তিনি পরনের পাঞ্জাবি দেখে দাদাকে শনাক্ত করেন। এ ছাড়া যাদের লাশগুলি শনাক্ত করা সম্ভব হয়েছে, তারা হল মনিরুজ্জামান স্বপন, তাজউল ইসলাম, লিটন, চন্দন সরকার ও শেখ ইব্রাহিম। অর্থাৎ যে আটজন অপহৃত হয়েছিল, তাদের মধ্যে সাতজনের লাশ পাওয়া গেল। এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হল ছ'জনকে। বৃহস্পতিবার সকালে যে লাশটি উদ্ধার হয়েছে, তা গাড়ি চালক জাঙ্গাঙ্গীর নাকি শেখ রাসেলের, তা নিশ্চিত হয়নি।
পুলিশ জানায়, প্রতিটি লাশের অবস্থাই খুব খারাপ। পচে গন্ধ বেরোচ্ছে। মুখ বিকৃত হয়ে গিয়েছে। পেট চিরে দেওয়া হয়েছে। ফলে নাড়িভুঁড়ি বেরিয়ে এসেছে। লাশগুলির সঙ্গে দড়ি দিয়ে ইট বাঁধা ছিল। বোঝাই যাচ্ছে, খুব নৃশংসভাবে এদের সবাইকে খুন করা হয়েছে। নজরুল ইসলামের পরিবার জনৈক নুর হোসেনের বিরুদ্ধে অভিযোগ তুললেও এখন তাঁকে আটক করেনি পুলিশ।
এদিকে সিটি কর্পোরেশনের অপহৃত কাউন্সিলর নজরুল ইসলামের এমন নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষোভ ছড়িয়েছে নারায়ণগঞ্জে। ক্ষুব্ধ সমর্থকরা গতকাল বিকেলের রাস্তা অবরোধ করে। একটি পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দেয়। বিরাট বড় মিছিল বেরোয়। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বসে পড়ে সমর্থকরা। বিরাট পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। বৃহস্পতিবারও সকালেও একদফা বিক্ষোভ হয় নারায়ণগঞ্জে। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করেছে প্রশাসন। রাস্তায় ঘনঘন টহল দিচ্ছে পুলিশের গাড়ি।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications