নমস্তে ট্রাম্প: ভারতে ট্রাম্পের বক্তব্য শুনে কী বলছে পাকিস্তানি সংবাদমাধ্যম
নমস্তে ট্রাম্প: ভারতে ট্রাম্পের বক্তব্য শুনে কী বলছে পাকিস্তানি সংবাদমাধ্যম
পাকিস্তানের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে আমেরিকার। পাকিস্তানের সংবাদ পত্র থেকে নিউজ চ্যালেন, ডিজিটাল মিডিয়া সর্বত্র একটি হেডলাইনই ঘোরা ফেরা করছে। ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সুসম্পর্কের বার্তায় যেন জোয়ার এসেছে পাকিস্তানে।

পাক-মার্কিন সুসম্পর্কের হেডলাইন
পাকিস্তানের প্রথম সারির সংবাদ পত্র 'ডন' হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা পাকিস্তানকে নিয়ে ট্রাম্পের সুসম্পর্কের বার্তা। আহমেদাবাদে মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের মঞ্চ থেকে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সুসম্পর্কের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এতেই অর্ধেক যুদ্ধ যেন জয় করে ফেলেছে পাকিস্তান। প্রায় প্রত্যেকটি সংবাদ মাধ্যমেই ট্রাম্পের সেই মন্তব্যের ফলাও করে হেডলাইন করা হয়েছে। পাকিস্তানের ইংরেজি সংবাদ পত্র দ্য ইন্টারন্যাশনালে হেডলাইন করা হয়েছে, ট্রাম্প ভারতকে জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে আমেরিকার ভাল সম্পর্ক রয়েছে।

সুসম্পর্কের মন্তব্যের আড়ালে সন্ত্রাস নিয়ে বার্তা
আহমেদাবাদে মোতেরা স্টেডিয়ামে এক লাখ ভারতবাসীর সামনে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সুসম্পর্কের কথা বলে কথা বলে মোদীকে একটু অস্বস্তিতেই ফেলেছিলেন ট্রাম্প। কিন্তু এই সুসম্পর্কের মন্তব্যের সঙ্গে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে পরোক্ষে বার্তাও দিয়েছেন তিনি। দেশের সীমান্ত সন্ত্রাসবাদীদের হাত থেকে সুরক্ষিত রাখার অধিকার সকলের আছে বলে পাকিস্তানকে পরোক্ষে বার্তাও দিয়েছেন ট্রাম্প। যেকেউ সীমান্তে আঘাত হানলে বড় মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ফিনান্সিয়াল টাস্ক ফোর্সের ধুসর তালিকায় পাকিস্তান
সন্ত্রাসবাদে পাকিস্তান আর্থিক সাহায্য বন্ধ না করায় তাকে ধুসর তালিকায় রেখেছে ফিনান্সিয়াল টাস্ক ফোর্স। এই সিদ্ধান্তে আমেরিকার বড় হাত আছে বলে মনে করা হচ্ছে। সেকারণেই কালো তালিকাভুক্ত যাতে হতে না হয় সেকারণে ইমরান খান একাধিক বার আমেরিকায় গিয়ে ট্রাম্পের কাছে দরবার পর্যন্ত করেছেন। পাকিস্তানকে করা আর্থিক সাহায্য আমেরিকা ফেরত পর্যন্ত চেয়েছিল। এই নিয়ে একটা সময়ে দুই দেশের মধ্যে প্রবল টানাপোড়েন চলেছে।












Click it and Unblock the Notifications