১০ জেলায় নছিমন-করিমন-ভটভটি বন্ধের নির্দেশ

বাংলাদেশ
ঢাকা, ১০ ফেব্রুয়ারি: দেশের দশটি জেলায় নছিমন, করিমন, ভটভটি বন্ধ করার নির্দেশ দিল হাই কোর্ট। এই আদেশ বাস্তবায়িত করতে সাতদিন সময় দেওয়া হয়েছে পুলিশকে।

নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি পরিবহণের জনপ্রিয় মাধ্যম হলেও মোটরযান বিধি এরা মানে না। নেই লাইসেন্স। তা ছাড়া এরা পরিবেশ দূষণও ঘটাচ্ছে বিস্তর। তাই দেশের দশটি জেলায় এই যানগুলি বন্ধ করার ব্যাপারে সোমবার নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি মহম্মদ হাবিবুল গণি।

যে দশটি জেলার রাস্তা থেকে এগুলো তুলে নেওয়া হবে, সেইগুলি হল: বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, খুলনা এবং যশোর। আদালতের নির্দেশ পালিত হল কি না, সেই ব্যাপারে দু'সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে পুলিশকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+