মঙ্গলগ্রহ পার হতেই মহাকাশে 'নাসা'র স্যাটেলাইট চুপ ! বাড়ছে রহস্য
বিশ্বের সবচেয়ে ছোট স্যাটেলাইট তৈরি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ বিজ্ঞানকেন্দ্র নাসা-র মঙ্গল অভিযান ঘিরে।
বিশ্বের সবচেয়ে ছোট স্যাটেলাইট তৈরি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ বিজ্ঞানকেন্দ্র নাসা-র মঙ্গল অভিযান ঘিরে। তবে নাসা-র 'ইনসাইট মার্স' অভিযান ঘিরে এবার দানা বাঁধছে আজব রহস্য।

২০১৮ সালের মে মাসে স্ট্যাশনারি ল্যান্ডার 'ইনসাইট' কে লঞ্চ করেছিল নাসা। ছোট দুটি কাবস্যাট নিয়ে মাহাকাশের পথে যাত্রা করেছিল নাসার মাহাকাশ যান। দুচি রোবটের নাম একসঙ্গে দেওয়া হয়েছিল মার্কো। আর আলাদাভাবে এদের নাম 'ওয়ালি' ও 'ইভ'। যাঁরা হলিফডের 'ওয়ালি' ছবিটি দেখেছেন,তাঁরা এই নাম দুটির সঙ্গে ও নাম রাখার তাৎপর্য সম্পর্কে নিশ্চয়ই ধারণা করতে পারবেন! যাগ্গে, এবার আসা যাক অভিযানের কথায়.. জানা গিয়েছে ওই মহাকাশ যানের দুটি স্যাটেলাইট তথা রোবট এখন চুপ। মূলত, কোনও তরঙ্গের শব্দ আর পাচ্ছেনা নাসা ।
The first CubeSats to deep space may have reached their limit. Beyond Mars, #MARCO has fallen silent, but could inspire future @NASA missions. https://t.co/enmEeSz1C5 pic.twitter.com/lgHPhOA5aP
— NASA JPL (@NASAJPL) February 6, 2019
মঙ্গলগ্রহের এত ভিতরে এই স্যাটলাইট ও রোবট চলে গিয়েছে, যে সেখানে থেকে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে , এত অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই যান কীভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তা নিয়ে রয়েছে ধন্দ্ব। মহাকাশে কোনও রহস্যজনকভাবে হঠাৎ স্যাটেলাইটের যোগাযোগ বন্ধ হওয়া নিয়েও সন্দেহ ক্রমেই দানা বাঁধছে জ্যোর্তিবিজ্ঞানী মহলে।












Click it and Unblock the Notifications