ভারতের পা ছুঁয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ যাচ্ছে রহস্যময় আরও এক জাহাজ! কী আছে তাতে? আঁতকে উঠবেন
Bangladesh: শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে! দেশজুড়ে ছড়িয়েছে ভারত বিদ্বেষ। কখনও ভারত দখলের হুঁশিয়ারি তো আবার কখনও ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে সে দেশে। এমনকী ৭২ এর ইতিহাস ভুলে গিয়েছেন নোবেলজয়ী ইউনূসও। এমনকী তাঁর উপদেষ্টারাও ভারতের অবদান ভুলে গিয়েছে। ক্রমশ মৌলবাদীদের কাছে প্রিয় হয়ে উঠছে পাকিস্তান।
ইতিমধ্যে পাকিস্তানিদের জন্য ভিসা অনেক সহজ করেছে বাংলাদেশ (Bangladesh) । সে দেশের সঙ্গে ক্রমশ বাণিজ্য বাড়াচ্ছে ইউনূস সরকার। এই অবস্থায় গত কয়েকদিনে একাধিক কন্টেনার ভর্তি জাহাজ এসেছে বাংলাদেশে। ভারত উপকূল ছুঁয়েই কার্যত সে দেশে পৌঁছেছে পাক জাহাজ। তাতে কি এসেছে তা নিয়ে রয়েছে রহস্য! আর এর মধ্যেই ফের আরও একটি পাকিস্তানের জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে চলছে।

বাংলাদেশের অন্যতম বহুল প্রচারিত সংবাদমাধ্যম প্রথম আলোর প্রকাশিত খবর অনুযায়ী, পাকিস্তানের করাচি বন্দর থেকে কনটেইনার পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে একটি জাহাজ। শুক্রবার বাংলাদেশের জলসীমায় সেই জাহাজ পৌঁছে যাবে বলে দাবি সে দেশের আধিকারিকদের। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৮২৫ একক কনটেনার রয়েছে ওই জাহাজে। তাতে কি রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে পোশাকশিল্পের কাঁচামাল ও রাসায়নিক, খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য ওই সমস্ত কন্টেনারে থাকতে পারে বলে অনুমান।
কারণ পাকিস্তান থেকে মূলত এই সমস্ত জিনিসই রপ্তানি বাংলাদেশে (Bangladesh) হয়ে থাকে বলে দাবি। তবে আগেও 'এমভি ইউয়ান জিয়াং ফা ঝং' নামে জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোংর করে। সেই সময়ের চেয়ে এবার দ্বিগুণের বেশি কনটেনার ওই জাহাজে রয়েছে বলে দাবি। ফলে বিপুল কনটেনারে করে কি আসছে তাহলে? তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সে দেশের অনেকেরই দাবি, পাকিস্তান বাংলাদেশকে অশান্ত করতে লাগাতার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সমভবত অস্ত্র পাঠানো হতে পারে বলে দাবি একাধিকজনের।
তবে শিপিং কোম্পানি অনলাইনে আমদানি পণ্যের বিস্তারিত বিবরণ জমা দেওয়ার পরেই এই বিষয়ে আরও স্পষ্ট হবে খবরে দাবি করেছে প্রথম আলো। বলে রাখা প্রয়োজন, নভেম্বর মাস থেকে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি পণ্যবাহী জাহাজ যোগাযোগ চালু হয়েছে। গোটা এই পরিস্থিতির উপর কড়া নজর ভারত রাখছে বলেই জানা গিয়েছে। স্থল সীমান্তের পাশাপাশি এই বিষয়ে ভারতীয় নৌবাহিনী এবং কোস্ট গার্ডকেও সতর্ক করা হয়েছে বলে খবর।
বলে রাখা প্রয়োজন, বর্তমানে ভারতের পা অর্থাৎ শ্রীলঙ্কা হয়ে ওই জাহাজ বাংলাদেশে যাচ্ছে।












Click it and Unblock the Notifications