বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সেনা, আজ পতাকা বৈঠক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে শ'দুয়েক সৈন্য এবং অস্ত্র সমাবেশ করেছে মিয়ানমার - এ খবর বেরুনোর পর আজ শুক্রবার বিকেলে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে পতাকা বৈঠক হবার কথা রয়েছে।

বাংলাদেশ মিয়ানমার
AFP
বাংলাদেশ মিয়ানমার

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বৃহস্পতিবার শ'দুয়েক সৈন্য সমাবেশ করেছে মিয়ানমার - এ খবর বেরুনোর পর বাংলাদেশ ওই সৈন্যদের সরিয়ে নিতে বলেছে। বিষয়টি নিয়ে আজ বিকেলে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে একটি পতাকা বৈঠক হবার কথা রয়েছে।

বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুনধুম সীমান্তে দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের মধ্যে ওই বৈঠক হবে।

নাইক্ষংছড়ির ঘুনধুম সীমান্তে এই জায়গাটিতে জিরো লাইনের ওপর প্রায় ৬ হাজার রোহিঙ্গা শরণার্থী অনেকদিন ধরে আটকে আছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেখানে বৃহস্পতিবার থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর তৎপরতা বেড়েছে ।

বার্তা সংস্থা এএফপি বলেছে, বৃহস্পতিবার সেখানে 'বড় সংখ্যায়' মিয়ানমারের সৈন্য দেখা যায়। বলা হয়, ১০০ থেকে ২০০-র মতো মিয়ানমারের সৈন্য সেখানে অস্থায়ী ক্যাম্প করেছে এবং মেশিনগান এবং মর্টারও দেখা গেছে।

বাংলাদেশ মিয়ানমার রোহিঙ্গা
AFP
বাংলাদেশ মিয়ানমার রোহিঙ্গা

ব্যাপারটি নিয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠান, এবং তাকে বলেন যে সৈন্য সমাবেশ বাংলাদেশে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং সীমান্তে উত্তেজনা বাড়াবে। পররাষ্ট্র সচিব তাকে এই 'সৈন্য ও সামরিক সরঞ্জাম' সীমান্ত থেকে সরিয়ে নেবার কথা মিয়ানমারের কর্তৃপক্ষকে বলতে বলেন।

ঘটনাস্থলে যাওয়া একজন সাংবাদিক বিবিসিকে জানিয়েছেন, মিয়ানমারের সেনাবাহিনী সীমান্তের ওপার থেকে মাইকে ঘোষণা দিয়ে শরণার্থীদের সেখান থেকে সরে যেতে বলছে।

কক্সবাজারের সাংবাদিক তোফায়েল আহমেদ ওই জায়গাটি ঘুরে আসার পর বিবিসি বাংলাকে জানিয়েছেন, তিনি ছ'সাতজন মিয়ানমারের সশস্ত্র সেনা বা সীমান্ত রক্ষী এবং তাদের অস্থায়ী ক্যাম্প দেখতে পেয়েছেন। তাদের সাথে বাইনোকুলার, আর্টিলারি গান এবং মর্টার আছে বলেও জানান তিনি।

মি. আহমেদ বলেন, সেখান থেকে মাইকিং করে রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তারা যেভাবে নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নিয়েছে তা অবৈধ।

আটকে পড়া এই ছয় হাজার শরণার্থীদের অনেকেই গত কয়েকদিনে বাংলাদেশের দিকে পালিয়ে যান বলে খবর পাওয়া গিয়েছিল।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+