ঘরছাড়া রোহিঙ্গাদের ফেরানোর প্রস্তাব মায়ানমারের, বাংলাদেশের সঙ্গে যৌথ কমিটি
হাজার হাজার ঘরছাড়া রোহিঙ্গাদের ফিরিয়ে আনার প্রস্তাব দিল মায়ানমার প্রশাসন, মায়ানমার সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনার পর সোমবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী
হাজার হাজার ঘরছাড়া রোহিঙ্গাদের ফিরিয়ে আনার প্রস্তাব দিল মায়ানমার প্রশাসন। মায়ানমার সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনার পর সোমবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। বাংলাদেশের আশ্রয় নেওয়া হাজার হাজার রোহিঙ্গা মুসলিমকে মায়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুতই শুরু হবে বলে জানা গিয়েছে।

বাংলাদেশের বিদেশমন্ত্রী এ এইচ মাহমুদ আলি জানিয়েছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দ্রুতই একটি ওয়ার্কিং কমিটি গঠনের পক্ষেই সায় দিয়েছেন। তবে কতদিনের মধ্য এই প্রক্রিয়া শুরু হবে এবং কতজনকে ফেরত পাঠানো হবে, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাব মায়ানমারের পক্ষ থেকেই এসেছে বলে জানিয়েছেন তিনি। দুই পক্ষই একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের পক্ষে সম্মত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই জয়েন্ট গ্রুপে রাষ্ট্রসঙ্ঘকে সামিল করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

শীঘ্রই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মায়ানমারে গিয়ে গোটা প্রক্রিয়া খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন মাহমুদ আলি। মায়ানমারে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানে কোনও হস্তক্ষেপ না করায় আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে সমালোচনা হয়েছে সু কি। গত মাসেই তিনি জানিয়েছিলেন, যাচাই করার পর ঘরছাড়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে। ১৯৯৩ সালে বাংলাদেশের সঙ্গে চুক্তি মেনেই এই কাজ হবে বলে জানিয়েছিলেন সু কি।












Click it and Unblock the Notifications