Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Earthquake: মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃত্যু, জরুরি অবস্থা ব্যাঙ্ককে; উদ্বিগ্ন নরেন্দ্র মোদী

Earthquake: ১২ মিনিটের ব্যবধানে ২ বার অতি জোরালো ভূমিকম্প। রিখটার স্কেলে প্রথমবারে ৭.৭ ও দ্বিতীয়বার ৭ মাত্রার ভূমিকম্প মায়ানমারে। ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে থাইল্যান্ডও। রাজধানী ব্যাঙ্ককে ভেঙে পড়েছে বহুতল, নির্মীয়মাণ ব্রিজ। ধ্বংসাবশেষে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা। মান্দালয়ে মসজিদ ধসে ২০ জনের মৃত্যুও হয়েছে বলে খবর।

একাধিক বহুতল ভেঙে পড়েছে মায়ানমারেও। এমনকী কম্পনের জেরে মান্দালয়ের মায়ানমারে আইকনিক আভা ব্রিজ ভেঙে পড়েছে ইরাবতী নদীতে। বেলা ১১টা ৫০ মিনিট ও ১২টা ২ মিনিটে পরপর হওয়া দুটি ভূমিকম্পের মুহূর্তের ভয়াবহ ছবি ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাঙ্ককে নির্মীয়মাণ বহুতল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বহুতলের উপরে থাকা সুইমিং পুলের জল উপচে পড়ে।

MYANMAR

সূত্রের খবর, বহুতলটির ধ্বংসাবশেষের নিচে ৪৩ জন নির্মাণ শ্রমিক আটকে থাকতে পারেন। তাঁদের কারও খোঁজ মিলছে না। কম্পনের সঙ্গে সঙ্গে গোটা ব্যাঙ্ককে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো ও রেল পরিষেবা। ভিয়েতনামের হানোই ও হো চি মিন শহরেও অনুভূত হয় জোরালো কম্পন। এদিকে কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতির জেরে তড়িঘড়ি জরুরি প্রশাসনিক বৈঠক ডাকেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। এরপরই ব্যাঙ্ককে জরুরি অবস্থার ঘোষণা করেন তিনি।

মায়ানমারে তীব্র ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয় ভারত, বাংলাদেশ, লাওস, চিন, ভিয়েতনামেও। চিনের ইউনান প্রদেশে ৭.৯ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছে। চিন-মায়ানমার সীমান্তে ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। ভারতের মেঘালয়ের পূর্ব গারো পর্বতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৪।

Take a Poll

এদিকে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মায়ানমার ও থাইল্যান্ডের বাসিন্দাদের সুরক্ষা প্রার্থনা করেন তিনি। যেকোনওরকম সহযোগিতায় ভারত পাশে রয়েছে বলেও জানিয়ে দিলেন মোদী। এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি জানান, "মায়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন। সকলের সুস্থতা ও সুরক্ষা কামনা করছি। আমাদের প্রশাসনকেও সজাগ থাকতে বলা হয়েছে। মায়ানমার ও থাইল্যান্ডের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বিদেশমন্ত্রক।"

মায়ানমারে এদিনের ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গও। রাজ্যের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। কলকাতার বিভিন্ন স্থানে অনুভূত হয় কম্পন। অপেক্ষাকৃত উঁচু স্থানে অর্থাৎ বহুতলগুলিতে ভালো বোঝা গিয়েছে কম্পন। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ও উত্তরবঙ্গেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। অনেকেই ভয়ে বাইরে চলে আসেন। কম্পন টেরও পেয়েছেন অনেকেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+