'আমার সন্তানের বাবা পরবর্তী প্রধানমন্ত্রী !' পাক-নির্বাচনে জয়ের পর ইমরানকে বার্তা প্রাক্তন স্ত্রীর
২০১৮ নির্বাচনের হাত ধরে পাকিস্তান দেখতে চলেছে এক নয়া অধ্যায়। জিন্নাহর দেশরে রাজনৈতিক ইতিহাসে কোনও ক্রিকেটার রাজনৈতিক অঙ্কে জিতে নিয়েছেন সেদেশের মসনদের লড়াই।
২০১৮ নির্বাচনের হাত ধরে পাকিস্তান দেখতে চলেছে এক নয়া অধ্যায়। জিন্নাহর দেশরে রাজনৈতিক ইতিহাসে কোনও ক্রিকেটার রাজনৈতিক অঙ্কে জিতে নিয়েছেন সেদেশের মসনদের লড়াই। প্রাক্তন পাকিস্তানী ক্রিকেট অধিনায়ক তথা তেহরিক-এ-ইনসাফ দলের নেতা ইমরান খান পাকিস্তান নির্বাচনে সকলকে পিছনে ফেলে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন।

ইতিমধ্য়েই পাকিস্তান জুড়ে ইমরান ভক্তরা তাঁকে 'প্রাইমমিনিস্টার ইমরান খান' হিসাবে তাঁকে ভূষিত করতে শুরু করে দিয়েছেন। গোটা দেশ ইমরানের জয়জয়কার করছে। এরই মধ্যে টুইট বার্তা এল ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমার কাছ থেকে। বার্তায় ইমরানকে শুভেচ্ছা জানিয়েছেন জেমাইমা। উল্লেখ্য, ইমরানের তিনটি বিয়ের মধ্যে সর্বপ্রথমটি হয় জেমাইমার সঙ্গে। টুইটে ইমরানের নাম না করে, কেবলমাত্র 'আমার সন্তানের বাবা' বলে ইমরানকে সম্বোধন করেন জেমাইমা।
22 years later, after humiliations, hurdles and sacrifices, my sons’ father is Pakistan’s next PM. It’s an incredible lesson in tenacity, belief & refusal to accept defeat. The challenge now is to remember why he entered politics in the 1st place. Congratulations @ImranKhanPTI
— Jemima Goldsmith (@Jemima_Khan) July 26, 2018
২০০৪ সালে ব্রিটিশ সমাজসেবী তথা ব্রিটেনের নামী পরিবারের সন্তান জেমাইমা গোল্ডস্মিথকে বিয়ে করেন ইমরান। সেই সময়ে ৪২ বছরের ইমরানকে বিয়ে করেন জেমাইমা। এই বিয়ের জন্য নিজের ধর্মও পরিবর্তন করেন এই ব্রিটিশ সুন্দরী। দু'জনের বয়সের পার্থক্যও ছিল চোখে পড়ার মতো। এরপর পাকিস্তানে চলে আসেন জেমাইমা। ততদিনে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছেন ইমরান। এরই মধ্য়ে পাকিস্তানের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়কের সম্মান ইমরানের ছায়াসঙ্গী হয়ে উঠেছে। ইমরানের এই নতুন রাজনৈতিক জীবনের সঙ্গেই আর সামঞ্জস্য রাখতে পারছিলেন না জেমাইমা। ফলে শেষমেশ সম্পর্ক বিচ্ছেদের পথে এগোয়।
পাকিস্তান ছেড়ে ব্রিটেনে চলে যান জেমাইমা। উল্লেখ্য,জেমাইমা ও ইমরানের দুই সন্তান সুলেমান ও কোয়াসিম আপাতত কৈশোরে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications