ধর্ষণের উদ্দেশে পিছু ধাওয়া করে অস্ট্রেলিয়া পৌঁছয় অফিসের 'বস',অভিযোগ প্রবাসী মহিলার

চণ্ডীগড়ের রাস্তায় বিজেপি নেতার ছেলে বিকাশ বরালার দ্বারা বর্ণিকা কুণ্ডুর হেনস্থা হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও খবরের শিরোনামে আরেকটি হেনস্থার ঘটনা।

চণ্ডীগড়ের রাস্তায় বিজেপি নেতার ছেলে বিকাশ বরালার দ্বারা বর্ণিকা কুণ্ডুর হেনস্থা হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও খবরের শিরোনামে আরেকটি হেনস্থার ঘটনা। এবার নিজের 'বস'-এর বিরুদ্ধে চূড়ান্ত হেনস্থার অভিযোগ তুললেন এক বিবাহিতা প্রবাসী ভারতীয়।

৩৮ বছর বয়সী ওই মহিলার তাঁর বসের বিরুদ্ধে অভিযোগ এনেছেন হেনস্থা , যৌন হেনস্থা তথা টাকা আদায়ের। এস প্রথম সারির দৈনিক সংবাদপত্রে প্রকাশিত এই খবর অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি। জানা গিয়েছে ঘটনার সূত্রপাত অফিস থেকে।

ধর্ষণের উদ্দেশে পিছু ধাওয়া করে অস্ট্রেলিয়া পৌঁছয় অফিসের 'বস',অভিযোগ প্রবাসী মহিলার

অভিযোগকারী মহিলা জানিয়েছেন, কাজের সূত্রে ওই মহিলা তাঁর বসের সঙ্গে একটি জায়গায় একসঙ্গে ঠাণ্ডা পানীয় পান করেন। তারপরই অচৈনতন্য হয়ে পড়েন তিনি। তারপর সম্বিত ফিরলে একটি হটেলের ঘরে নিজেকে নগ্ন অবস্থায় দেখতে পান তিনি। আতঙ্কের ঘোর কাটতে না কাটতেই তিনি দেখেন সামনের চেয়ার বসে তাঁর 'বস' বলেন, যা হয়েছে তা ভুলে যেতে। পাশপাশি, মুখ বন্ধ রাখার জন্যও ওই মহিলাকে নিয়মিত হুঁশিয়ারি দিতে থাকে অভিযুক্ত। মহিলাকে তাঁর 'বস' ক্রমাগত তাঁর আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। সেই ছবির কথা তুলে মহিলার থেকে টাকা আদায়ের চেষ্টাও করা হয় বলে অভিযোগ।

এরপর ঘটনা থেকে পিছু ছাড়াতে মহিলা তাঁর স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়া চলে যান। সেখানেও তাঁর স্বামীকে মহিলার আপত্তিকর ছবি পাঠাতে থাকে ওই অভিযুক্ত। ক্রমাগত টাকা চেয়ে মেল আসতে থাকে মহিলার কাছেও। এরপর, একদিন হঠাৎ অস্ট্রেলিয়ার রাস্তায় মহিলা দেখেন পিছন থেকে কেউ তাঁর কাঁধে হাত রাখে। ঘুরে দাঁড়াতেই দেখেন, সেই অভিযুক্ত। মহিলার দাবি, সেই সময়ে অভিযুক্ত তাঁকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার হুঁশিয়ারি দেয়। স্বভাবতই এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন ওই মহিলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+