মুসলিম মহিলার নজির, লিখে ফেললেন মুসলিম মহিলাদের জন্য আস্ত এক সেক্স গাইড
মুসলিম মহিলাদের জন্য এবার সেক্স গাইড লিখে ফেললেন এক মুসলিম মহিলা। বইটি পাওয়া যাচ্ছে অনলাইনে রিটেল স্টোরে ।
এই প্রথম, মুসলিম মহিলাদের জন্য একটি পূর্ণাঙ্গ সেক্স গাইড লিখে ফেললেন এক মহিলা। মুসলিম ধর্মে মহিলাদের মধ্যে যৌনতা নিয়ে ধারণা কম থাকার কারণেই এই বই লেখার সিদ্ধান্ত বলে জানিয়েছেন লেখিকা উম মুলাধাত। তবে এই নামটি তাঁর ছদ্মনাম, নিরাপত্তার কারণেই নিজের আসল নাম জানাতে চাননি তিনি। 'দ্য মুসলিমাহ সেক্স গাইড ' শীর্ষক বইটি এখন অনলাইনে পাওয়া যাচ্ছে।

এই বইয়ের ভূমিকায় একটি কথোপকথন রয়েছে। সেখানে লেখিকা মুলাধাত তাঁরই এক সদ্য বিবাহিতা বান্ধবীর সঙ্গে কথা বলছেন। লেখিকা জানাচ্ছেন, সদ্য বিবাহিতা তাঁর ওই বান্ধবীকে বিমর্ষ দেখে তাঁর মনে খটকা লাগে। জোরাজুরি করতে লজ্জিতভাবে তাঁর বান্ধবী জানান, বিয়ের কয়েকদিন পর থেকেই তিনি যৌন সঙ্গম নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। তখনই লেখিকা বুঝতে পারেন, বেশিরভাগ মুসলিম মহিলারাই সেক্স সম্পর্কে ভুল ধারনা রয়েছে। এরপরই তাঁর বান্ধবীকে বেশ কিছু পরামর্শ দেন মুলাধাত। কয়েকমাস পর সেই বান্ধবীর সঙ্গে আবার দেখা হয় তাঁর, এবার আর বিমর্ষ নয়, অনেক বেশি প্রাণচঞ্চল দেখাচ্ছিল তাঁকে। ওই বান্ধবী বলেন, মুলাধাতের দেওয়া পরামর্শ ম্যাজিকের মতই কাজ করেছে।
এরপরই মুলাধাতের বান্ধবী তাঁর এই মূল্যবান পরামর্শকে খাতায় লেখার অনুরোধ করেন, যাতে আরও বেশি মুসলিম মহিলা সেক্স সম্পর্কে জানতে পারেন। সেই লেখা নানা সদ্য় বিবাহিত মহিলাদের কাছে পৌঁছনোর পরই তা বই আকারে ছাপার অনুরোধ আসতে থাকে মুলাধাতের কাছে। প্রকাশিত হওয়ার পর বইটি ব্যাপক সাড়া ফেলেছে বলে দাবি করেছেন লেখিকা। অবশ্য সমালোচনাও যে একেবারে হয়নি তা নয়, অনেক মুসলিম মহিলাই তাঁর পরামর্শের কোনও প্রয়োজন নেই বলে বইটি ছুঁড়ে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন মুলাধাত।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications