গুরুদ্বারে নমাজ পাঠ, সম্প্রীতির নতুন নজির মালয়েশিয়ায়, দেখুন ভিডিও
ধর্মীয় সম্প্রীতির এক নতুন নজির তৈরি হল মালয়েশিয়ায়।
ধর্মীয় সম্প্রীতির এক নতুন নজির তৈরি হল মালয়েশিয়ায়। এক শিখ গুরুদ্বারের ভিতরে বসে নমাজ পাঠ করলেন এক মুসলিম যুবক। আর তাতে একেবারেই বিচলিত হল না গুরুদ্বারে উপস্থিত শিখরা।

শিখদের একটি ফেসবুক পেজে এই ভিডিওটি শেয়ার করতেই না ভাইরাল হয়ে গিয়েছে। এই পেজে বিশ্ব জুড়ে বিভিন্ন গুরুদ্বারের কাজকর্মের ভিডিও শেয়ার করা হয়। ঈশ্বর সকলের একই। এই ভিডিও যেন সেই বার্তাই বয়ে আনল।
ইতিমধ্যে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে। পৃথিবীতে এখনও মানবতা বেঁচে রয়েছে তার প্রমাণ এই ভিডিও। বলছেন সকলেই। মালয়েশিয়ার ইপোহতে গুরুদ্বার সাহিবে এই ভিডিওটি তোলা হয়েছে। ২ মিনিট নমাজ পড়ার পরে মুসলমান যুবক গুরুদ্বার ছেড়ে চলে যান।
এলাকায় আশপাশে কোনও মসজিদ ছিল না। তাই গুরুদ্বারে ঢুকেই মুসলিম যুবকটি নমাজ পাঠ করেন বলে শিখদের ফেসবুক পাতায় দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications