প্রকাশ্যে হিন্দু ছাত্রকে গুলি করে খুন, ঘরের মধ্যেই এবার চাপে ইউনূস, আমরা উদ্বিগ্ন! বলছেন সংখ্যাগুরু ছাত্ররাও
Bangladesh: বাংলাদেশের বুকে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দু। একেবারে প্রকাশ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গুলি করে খুন। মৃত যুবকের নাম অর্ণব কুমার সরকার বলে জানা যাচ্ছে। বয়স ২৬ এর কাছাকাছি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে খুলনার শেখপাড়া তেঁতুলতলা মোড় এলাকায়। এভাবে প্রকাশ্যে হিন্দু যুবককে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। সর্বস্তর থেকে এই ঘটনার নিন্দার ঝড় উঠছে।
দিনে দিনে বাংলাদেশের আইনশৃঙ্খলা হাতের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ সে দেশের মানুষরই। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ৯টা নাগাদ বাইকে করে অর্ণব কুমার সরকার ফিরছিলেন। হঠাত করেই বেশ কয়েকজন দুস্কৃতি তাঁর বাইক আটকে ঘিরে ধরে দাঁড়ায়। এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই অর্নবকে লক্ষ্য করে চলে গুলি।

মুহূর্তে সে বাইক থেকে মাটিতে লুটিয়ে পড়ে। গোটা রাস্তা ভেসে যায় রক্তে। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা খারাপ থাকায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। কার্যত এভাবে প্রকাশ্যে হিন্দু যুবককে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সংখ্যালঘু মানুষেরা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বাংলাদেশ পুলিশ প্রশাসন। তবে কেন এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। এমনকি ঘটনার সঙ্গে যুক্ত কাউকে এখনও পর্যন্ত ধরতে পারেনি। তবে আদৌও পুলিশ ধরবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সে দেশের হিন্দু সংগঠনগুলি।
তাদের দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশজুড়ে মৌলবাদ মাথা চাড়া দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছে। মারধর করা হচ্ছে। কিন্তু প্রত্যেক ঘটনায় বাংলাদেশ পুলিশ প্রশাসন সম্পূর্ণ উদাসীন বলে দাবি সংখ্যালিঘুদের।
তবে যেভাবে প্রকাশ্যে হিন্দু যুবককে খুন করা হয়েছে তা নিয়ে দেশের মধ্যেই চাপ বেড়েছে ইউনূস সরকারের। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপি। তিনি বলেন, একজন ছাত্রকে গুলি করে হত্যার নিন্দা জানাই। এ ধরনের ঘটনার আরও গভীর তদন্ত করা উচিৎ। তবে দিন দিন খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটছে তাতে আমরা উদ্বিগ্ন।
একদিকে যখন এই ঘটনা, অন্যদিকে খুলনার শীতলা বাড়ি মন্দির অফিসে ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে।












Click it and Unblock the Notifications