Bangladesh: ফের বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা, হিন্দু যুবককে নৃশংস ভাবে খুন, তীব্র নিন্দা জানাল ইসকন
Bangladesh: বাংলাদেশের বুকে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দু। সে দেশের এক হিন্দু যুবককে কুপিয়ে খুন করল মৌলবাদীরা। মৃত যুবকের নাম সুদেব হালদার বলে জানা যাচ্ছে। বাংলাদেশের ঝালকাঠি এলাকার বাসিন্দা সে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা। অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভে সামিল হন এলাকার সংখ্যালঘু মানুষ।
একই সঙ্গে স্থানীয় (Bangladesh) পুলিশের (Police) বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ এলাকার মানুষের। তাঁদের দাবি, এই বিষয়ে পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সংখ্যালঘু মানুষের কোনও নিরাপত্তা নেই বলেও দাবি এলাকার মানুষের। তাঁদের কথায়, সব সময় আতঙ্কে থাকতে হচ্ছে। যে কোনও সময় হামলার ঘটনা ঘটতে পারে।

ঘটনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তীব্র নিন্দা জানিয়েছেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। একই সঙ্গে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের পেজকে ট্যাগ করে তিনি লিখছেন, খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। আমরা কোন সময়ে বসবাস করছি? কবে থামবে এমন অবস্থা? সেই প্রশ্নই ছুঁড়ে দিয়েছেন ইসকন এই কর্তা। শুধু ইসকন নয়, ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃত সুদেব হালদারের বাংলাদেশের বাউকাঠি বাজারে মোবাইল ফোন বিক্রি ও সার্ভিসিংয়ের দোকান ছিল। সেখানে বসেই বিভিন্ন ধরনের মোবাইল সংক্রান্ত কাজ সে করত। সোমবার রাতে দোকান বন্ধ করার পর বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাত করে একদল যুবক সুদেবের উপর হামলা চালায় বলে অভিযোগ। শুধু তাই নয়, এলোপাথাড়ি কোপানো হয় বলেও স্থানীয় মানুষজন সংবাদমাধ্যম 'কালান্তর'কে জানিয়েছেন।
So heart-wrenching! Are we living in 21st Century or stone age? When will this stop @UNHumanRights ? https://t.co/LVHnWMMiXv
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) January 7, 2025
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। একেবারে রক্তাত্ব অবস্থায় নিহত সুদেব হালদারের দেহ খালের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এরপরেই।
নিহত সুদেব হালদারের বড় ভাই সুকেশ হালদার স্থানীয় সংবাদমাধ্যম 'কালান্তর'কে জানিয়েছেন, গত কয়েকদিন আগে মোবাইল ফোন সার্ভিসিং নিয়ে কয়েকজন ব্যক্তির সঙ্গে ঝগড়া হয় সুদেবের। ধারণা করা হচ্ছে, এই কারণেই সুদেবকে হত্যা করা হতে পারে। এই ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন এলাকার মানুষজন। অন্যদিকে এই ঘটনা ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকটি জায়গা থেকেও সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা সামনে আসছে।












Click it and Unblock the Notifications