শ্রীলঙ্কার একাধিক গির্জায় ,হোটেলে ধারাবাহিক বিস্ফোরণ, নিহত ১৬০, আহত কয়েক'শ
ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কার ৩ টি গির্জা।
ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কার অন্তত ৩ টি গির্জা। ঘটনার আকস্মিকতায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন 'ইস্টার'-র প্রার্থনার সময় ঘটে যায় এমন বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে আহতের সংখ্যা শতাধিক। গির্জা ছাড়াও ৩ টি হোটেলেও ঘটেছে বিস্ফোরণ।
Bomb blast #Srilanka #Ester #Colombo pic.twitter.com/81qQRdXi0W
— Honey Badger (@HoneyBadgerRulz) April 21, 2019
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় 'ইস্টার স্যাটারডে'র প্রার্থনা চালাকালীন এই বিস্ফোরণগুলি ঘটে গিয়েছে। কলম্বোর কোচ্চিকাড়ের অ্যান্টলি চার্চ,কুতুয়াপিটিয়ার সেন্ট সিবেস্টিয়ান চার্চ সহ একাধিক জায়গায় বিস্ফোরণের ভয়াবহ শব্দ শোনা যায়। মুহূর্তে রক্তাক্ত হয়ে ওঠে গির্জা চত্বর। এছাড়াও শাঙ্গড়ি লা , সিনামন গ্র্যান্ডের মতো পাঁচতারা হোটলেও ঘটে গিয়েছে বিস্ফোরণ।
Graphic images from the scene of the blast at the Kotchikade church #SriLanka pic.twitter.com/tUssAAAA00
— Jamila (@Jamz5251) April 21, 2019

হোটেলগুলিতে বিশাল সংখ্যক বিদেশি পর্যটক ছিলেন বলে খবর। পাশাপাশি ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে তাও এখনও ধোঁয়াশায়। তবে , 'ইস্টার' উপলক্ষ্য়ে গির্জায় প্রার্থনারত মানুষকেই নিশানা করা হয়েছিল বলে মনে করা হচ্ছে, এমনই দাবি স্থানীয় প্রশাসন সূত্রের।












Click it and Unblock the Notifications