২০২০ তে পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক গ্রহাণু, হতে পারে ভূমিকম্প, সুনামি
২০২০ তে পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক গ্রহাণু, হতে পারে ভূমিকম্প, সুনামি
নতুন বছরে শুরুতেই সতর্কবার্তা মহাকাশ বিজ্ঞানীদের। ২০২০ সালে পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে এমন সব গ্রহাণু যার জন্য পৃথিবীতে হতে পারে বড়সড় বিপর্যয়। প্রবল ঝড়, সুনামি কিংবা ভূমিকম্পে পৃথিবীর জনজীবন প্রবল ভাবে বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা মহাকাশবিদদের।
গ্রহাণু বা অ্যাস্টেরয়েড হলো প্রধানত পাথর দিয়ে গঠিত বস্তু যা নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। সৌর জগতে রয়েছে এরকম অসংখ্য গ্রহাণু। এই সব গ্রহাণু গুলি মাধ্যাকর্ষণ শক্তির কারণে মাঝে মাঝেই পৃথিবীর দিকে ধেয়ে আসে। ২০১৯ শে এরকম অসংখ্য গ্রহাণু যেমন ২০১৯ ওকে, ২০১৯ ওডি, ২০১৯ এইচএম ১০, ২০১৯ ওই, ২০১৯ এনএন ৩, ২০১৯ এমবি ৪, ২০১৯ কিউভি ৮৯ সহ আরও অসংখ্য গ্রহানু পৃথিবীর দিকে ধেয়ে এলেও কোনও ক্ষতি হয়নি পৃথিবীর। কিন্তু ২০২০ তে এমন কিছু গ্রহাণু আছে যেগুলি পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের।

২০১৯ ইউও -
২৫০ থেকে ৫৬০ মিটার আকার বিশিষ্ট এই গ্রহাণুটি প্রতি ঘণ্টায় প্রায় ৩৩৮৪০ কিলোমিটার বেগে ধেয় আসতে পারে বছরের শুরুতেই।

২০০২ পিজেড৩৯
৪৪০ থেকে ৯৯০ মিটার আকারের এই গ্রহাণুটি ফেব্রুয়ারির ১৫ তারিখে আছড়ে পড়তে পারে পৃথিবীতে।

২০১২ এক্সএ১৩৩
১৮০ মিটার থেকে ৪৯০ মিটার আকার বিশিষ্ট এই গ্রহাণুটি ঘণ্টায় প্রায় ৮৫,২১২ কিলোমিটার বেগে মার্চের ২৭ তারিখে পৃথিবীর কাছাকাছি আসতে পারে।

২০০৪ এফজি১১
১৭০ থেকে ৩৮০ মিটার আকার বিশিষ্ট এক গ্রহাণুটি ঘণ্টায় প্রায় ৮৮,১৬৪ কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে এপ্রিলের ১১ তারিখে।

১৯৯৮ ওআর২
এই গ্রহাণুটি ঘণ্টায় প্রায় ৩১,৩২০ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে এপ্রিলের ২৯ তারিখে।

২০০৯এক্সও
২১০ মিটার থেকে ৪৭০ মিটার আকার বিশিষ্ট এই গ্রহাণুটি ঘণ্টায় প্রায় ৪৬,০০৮ কিলোমিটার বেগে ৭ই মে পৃথিবীর কাছাকাছি আসতে পারে।

২০০৮ টিজেড৩
২০১৯এক্সও এর প্রায় সমান আকার বিশিষ্ট এই গ্রহাণুটি ঘণ্টায় প্রায় ৩১,৬০৮ কিলোমিটার বেগে ১০ই মে পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে।

১৯৯৭ বিকিউ
৪২,০৪৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি বিশিষ্ট এই গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি আসতে পারে চলতি বছরের ২১শে মে।

২০০২ এনএন৪
জুনের ৬ তারিখে ২৫০ মিটার আকারের এই গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে।

২০০০ ডব্লিউ০১০৭
নভেম্বরের ২৯ তারিখ নাগাদ ৩৭০ থেকে ৮২০ মিটার আকার বিশিষ্ট এই গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে বলে মত বিজ্ঞানীদের।












Click it and Unblock the Notifications