চিনকে মাত করে ফের এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন মুকেশ আম্বানি

চিনকে পেছনে ফেলে ফের এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন রিলায়েন্স ইন্ডাস্টির মুকেশ আম্বানি। তাঁর সম্পত্তির আনুমানিক বাজার মূল্য ৮০ বিলিয়ন ডলার। ২০ শতাংশ সম্পত্তি বৃদ্ধি করে চিনা শিল্পপতি জোং শানশানকে পিছনে ফেলেছেন মুকেশ আম্বানি।

এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন মুকেশ আম্বানি


৮০ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে মুকেশ আম্বানি জোং শানশান, যাঁর সম্পত্তির পরিমাণ ৭৬.‌৬ বিলিয়ন ডলার।, তাঁকে পিছনে ফেলে ধনীতম ব্যক্তি হয়ে উঠলেন। গত এক সপ্তাহের মধ্যে ২২ বিলিয়ন ডলার খুইয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে এসেছেন শানশান। এর আগে শানশানই ছিলেন এশিয়ার ধনীতম ব্যক্তি, যিনি জ্যাক মার মতো চাইনিজ টেক টাইটানকে অতিক্রম করে এগিয়ে গিয়েছিলেন। তবে গত ২ বছর ধরে মুকেশ আম্বানি সেই স্থানটি কেড়ে নিয়েছেন শানশানের থেকে এবং এশিয়ার সবচেয়ে ধনীতম ব্যক্তি হয়ে উঠেছেন। ২০২০ সালের ডিসেম্বর মাসেই আম্বানিকে পিছনে ফেলে ওপরে উঠে এসেছিলেন শানশান। এর ফলে বিশ্বে তিনি ষষ্ঠ ধনী হিসেবে জায়গা করে নিয়েছিলেন। ২০২০ সালে টালমাটাল আর্থিক পরিস্থিতির জন্য বেশ কিছুটা পিছিয়ে পড়েন আম্বানি। ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স জানাচ্ছে চিনা শিল্পপতি জলের বোতলের একাধিক কারখানার মালিক।

২০২০ সালের মাঝে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ২৮ শতাংশ কমে যায়। শেয়ার বাজারে সংশোধন হওয়ায় ৩১ মার্চ নিট সম্পদ গিয়ে দাঁড়িয়েছে ৪৮ বিলিয়ন ডলার। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টরের মোট সম্পদ ১৯ বিলিয়ন ডলার কমেছে। এর ফলে বিশ্বের ধনী তালিকায় তার স্থান অষ্টম থেকে ১৭ তম স্থানে নেমে এসেছে। তবে পরিস্থিতি বদলায় লকডাউনের সময়। এই সময় আম্বানির ব্যক্তিগত আয় হয়েছে প্রতি ঘণ্টায় ৯০ কোটি টাকা। আইআইএফএল ওয়েলথ হারুন ইন্ডিয়ার রিচ লিস্ট, ২০২০ বার্ষিক রিপোর্টে সেখানে গত নয় বছর ধরে দেশের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান দখল করে আছেন মুকেশ আম্বানি। গত এক বছরে তার ব্যক্তিগত সম্পত্তি ২,৭৭,৭০০ কোটি টাকা থেকে বেড়ে হয় ৬,৫৮,৪০০ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+