Bangladesh: সংখ্যালঘুদের উপরে আক্রমণ, চাপ বাড়ছে বাংলাদেশের, হিন্দু নেতাদের সঙ্গে দেখা করবেন ইউনুস
বাংলাদেশ জুড়ে এখনও জারি রয়েছে অশান্তি। কিছুতেই অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। একাধিক জায়গায় এখনও হিন্দুদের উপরে হামলার ঘটনা ঘটছে। এই নিয়ে গোটা বিশ্বেই বিভিন্ন মহলে। এর আঁচ গিয়ে পড়েছে ব্রিটেন-আমেরিকাতেও।
বাংলাদেশ জুড়ে চরম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। একের পর এক জায়গায় হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ভয়ে আতঙ্কে ঘর ছেড়েছেন অনেকেই। অত্যাচারিত হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বাংলাদেশের হিন্দুদের।

কয়েকদিন আগে ঢাকার রাস্তায় প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন বাংলাদেশের হিন্দুরা। তারা রীতিমতো সোচ্চার হয়েছিলেন এই দেশ তাঁদেরও। তাই তাঁরা কেন দেশ ছেড়ে যাবেন। তাঁদের উপর অকারণে কেন হামলা করা হবে। বাংলাদেশের হিন্দুদের উপরে এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছিলেন বিভিন্ন মহল। এমনকী ভারতও এই ঘটনার উপরে নজর রেখেছিল। বাংলাদেশের শিল্পী মহলও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
অনেক জায়গায় আবার দেখা গিয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের পাহারা দিচ্ছেন গ্রামের মানুষ। তাঁদের মন্দির-বাড়ি ঘর পাহারা দেওয়ার ভিডিও প্রকাশ্যে এসেছে। নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচিত হয়েছেন। তিনিও হিন্দুদের উপরে হামলার তীব্র নিন্দা করেছেন। মহম্মগ ইউনুস জানিয়েছিলেন হিন্দুদের উপরে হামলা বন্ধ করতে হবে।
বাংলাদেশে এই চরম অরাজক পরিস্থিতিতে যেখাবে হিন্দুদের উপরে হামলা চালানোর ঘটনা ঘটেছে তা সমর্থন করছেন না সেদেশের একাংশের মানুষও। তাঁরাও হিন্দুদের নিরাপত্তা চেয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন। বাংলাদে্শের সাংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, বাংলাদেশের জাতিয় আদিবাসী সমিতিও হিন্দুদের উপরে হামলার প্রতিবাদে সামিল হয়েছিল।
সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে ছাত্র আন্দোলনের জেরে গোটা বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল। শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে। ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। ব্রিটেন এবং আমেরিকার কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন তিনি কিন্তু সেটা দেওয়া হয়নি তাঁকে। ভারতে গোপন ডেরায় রয়েছেন হাসিনা। সেখান থেকেই তিনি বার্তা দিয়েছেন সোলেমন দ্বীপ আমেরিকাকে দিতে চাননি বলেই আমেরিকা তাঁকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত করেছে।












Click it and Unblock the Notifications