বিএনপি নেতা তারেক রহমানের শপথগ্রহণের আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের পদত্যাগ
বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড়ে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস সোমবার জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন। ঠিক কয়েক ঘণ্টা পরেই তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন, এমন এক সন্ধিক্ষণে ইউনূসের এই সিদ্ধান্ত কার্যত তত্ত্বাবধায়ক সরকারের অধ্যায়ের অবসান ঘটাল।
ভাষণে ইউনুস বলেন, রাজনৈতিক অস্থিরতার পর যে গণতান্ত্রিক পরিসর আবার উন্মুক্ত হয়েছে, তা যেন থেমে না যায়। মতপ্রকাশের স্বাধীনতা, মৌলিক অধিকার ও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী প্রশাসন এভাবেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ছে।

অন্যদিকে, দ্বাদশ জাতীয় নির্বাচনে নয়, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সাফল্য পেয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটি ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে। ডানপন্থী জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি।
প্রথা ভেঙে এবার শপথগ্রহণ অনুষ্ঠান হবে সংসদ ভবন প্রাঙ্গণের সাউথ প্লাজায়, বঙ্গভবনে নয়। মঙ্গলবার বিকেলে মহম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদ প্রাঙ্গণে।
এর আগে সকালেই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁরা প্রথমে সংসদ সদস্য হিসেবে ও পরে সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন।
অন্তর্বর্তী পর্বের ইতি টেনে বাংলাদেশে আবারও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে, যা দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications