মার্কিন আর্থিক সহায়তা বন্ধ হতেই অ্যালেক্স সোরোসের সাথে বৈঠক সারলেন মহম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মহম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে জর্জ সোরোসের ছেলে ও ওপেন সোসাইটি ফাউন্ডেশনের (OSF) চেয়ারপার্সন অ্যালেক্স সোরোসের সঙ্গে বৈঠক করলেন।

মার্কিন সরকার বাংলাদেশে আর্থিক সহায়তা বন্ধের কয়েকদিন পর নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এটি গত অক্টোবরের পর তাদের দ্বিতীয় বৈঠক। আর যে বৈঠককে ঘিরে ফের নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

muhammad yunus

কী নিয়ে আলোচনা?

মহম্মদ ইউনূসের অফিস থেকে জানানো হয়েছে, আলোচনায় মূলত বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠন, লুটপাট করা সম্পদের সন্ধান, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই, এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার নিয়ে কথা হয়েছে।

সোরোস ফাউন্ডেশনের ভূমিকা ও বিতর্ক

ওপেন সোসাইটি ফাউন্ডেশন (OSF) দীর্ঘদিন ধরেই বিভিন্ন দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের পৃষ্ঠপোষকতা করে আসছে। তবে পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকায় বিভিন্ন সময় শাসন পরিবর্তনে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এমনকি, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় OSF-এর ভূমিকা নিয়েও বিতর্ক রয়েছে। কেননা শেখ হাসিনা সরকারের পরিবর্তনের সম্ভাব্য সংযোগ নিয়ে আলোচনা হয়েছিল এই ফাউন্ডেশনের সাথেই। তাই বিতর্ক যে কিছু নেই, তা ঠাহড় করে বলা যাবে না একেবারেই।

বাংলাদেশের সংবাদমাধ্যমের মতে, সোরোস ও ইউনূসের মধ্যে এই সকল বিষয় নিয়ে আলোচনা হয়, যেমন - অর্থনৈতিক সংস্কার, গণমাধ্যমের স্বাধীনতা, নতুন সাইবার নিরাপত্তা আইন, রোহিঙ্গা সংকট মোকাবিলা ও লুটপাট হওয়া সম্পদ উদ্ধার।

অ্যালেক্স সোরোস বাংলাদেশের প্রতি সমর্থন প্রকাশ করে এই প্রসঙ্গে বলেছেন, "আমরা এই ক্ষেত্রে আপনার প্রচেষ্টাকে সমর্থন করার উপায় খুঁজে বের করব"।

যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা USAID ঘোষণা করেছিল যে, তারা বাংলাদেশের জন্য নির্ধারিত সব ধরনের অর্থায়ন ও প্রকল্প স্থগিত করছে। USAID-এর চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, "বাংলাদেশে USAID-এর অধীনে চলমান যেকোনো প্রকল্প অবিলম্বে বন্ধ বা স্থগিত রাখতে হবে"।

এই সিদ্ধান্ত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+