ও দেশটাকে একেবারে...! বাংলাদেশ জুড়ে তীব্র আলোড়ন, সময় ঘনিয়ে আসছে ইউনূসের?
Bangladesh: প্রাপ্ত বয়স্ক হলেই পাওয়া যায় ভোটের অধিকার! যেভাবে ভারতে ১৮ বছর হলে একজনকে প্রাপ্ত বয়স্ক হিসাবে ধরা হয়। কিন্তু বাংলাদেশে ১৭ বছর বয়সেই ভোটাধিকার চান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সম্প্রতি এই বিষয়ে আবেদন জানিয়ে একটি বার্তাও দিয়েছেন তিনি।
যা নিয়ে বাংলাদেশের (Bangladesh) মাটিতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন নোবেলজয়ী (Bangladesh's Chief Advisor Muhammad Yunus)। সে দেশের অন্যতম প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশানাল পার্টি অর্থাৎ বিএনপি (Bangladesh Nationalist Party (BNP) প্রথমে মহম্মদ ইউনুসের সমর্থনে গলা ফাটালেও এখন তারাও এহেন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

ফলে বঙ্গবন্ধুর দেশেই এখন চরম চাপের মধ্যে পড়ে গিয়েছে সে দেশ। সম্প্রতি একটি ভিডিও বার্তা দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। যেখানে ভোটের অধিকারের বয়স কমানোর আবেদন জানান। আর তা যাতে কমিয়ে ১৭ বছর করা হয় সেই বার্তাও দেন। এই প্রসঙ্গে ইউনূসের যুক্তি, ভোটের বয়স কমানো হলে দেশের তরুণ নাগরিকদের তাদের ভবিষ্যত গঠনে কথা বলার অধিকার পাবে। নতুন প্রজন্মে ভোটে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও বক্তব্য রাখেন নোবেলজয়ী।
তবে তা সম্ভব নয় বলেই মনে করছে বিএনপি। এই প্রসঙ্গে বিএনপি নেতা মির্জা ফাখরুল ইসলাম আলগীর (BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir) স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইউনূস যে প্রস্তাব দিয়েছেন তা কার্যকর করতে নয়া ভোটার তালিকা তৈরি করতে হবে। এতে নির্বাচন করতে আরও সময় লেগে যাবে। শুধু তাই নয়, এতে অনেকটাই বাজে সময় চলে যাবে বলে বাংলাদেশের মানুষ আতঙ্কিত বলেও দাবি করেছেন বিএনপি নেতা।
একই সঙ্গে ইউনূসেরও তীব্র সমালোচনা করেছেন তিনি। বলেন, ইচ্ছাকৃত ভাবে ভোট করাতে দেরি করছে ইউনূস। রাজনৈতিক দল কিংবা কারোর সঙ্গে আলচনা করেই এমন প্রস্তাব কীভাবে ইউনূস নিতে পারেন তা নিয়েও তীব্র আক্রমন শানান। বলেন,ইউনূসের প্রস্তাব নির্বাচন কমিশনের ওপর অযথা চাপ সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে নির্বাচন কমিশন যাতে দায়িত্ব সহকারে বাংলাদেশের বুকে ভোট করায় সেই বার্তাও দিয়েছেন মির্জা ফাখরুল ইসলাম আলগীর। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে কয়েকমাস কেটে গিয়েছে। অন্তবর্তী সরকার দেশ শাসন করলেও দ্রুত নির্বাচনের দাবি উঠছে। এই অবস্থায় সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ২০২৫ এর শেষ কিংবা ২৬ এর শুরুতে ভোট করানোর ইঙ্গিত দিয়েছেন। যা নিয়ে তীব্র আলোড়োন ওপার বাংলায়।












Click it and Unblock the Notifications