ডেল্টার থেকেও শক্তিশালী ‘এমইউ’, আতঙ্কিত হু! ভারতেও কি পা রেখেছে করোনার এই নয়া মারণ স্ট্রেন
ডেল্টার থেকেও শক্তিশালী ‘এমইউ’, আতঙ্কিত হু! ভারতেও কি পা রেখেছে করোনার এই নয়া মারণ স্ট্রেন
দ্বিতীয় ঢেউ থিতু হতে না হতেই ইতিমধ্যেই ভারত তথা গোটা বিশ্বেই চোখ রাঙাতে শুরু করেছে করোনার তৃতীয় ঢেউ। এদিকে ডাবল মিউটেশনের পর ট্রিপল মিউটেশন ঘটিয়ে আরও প্রাণঘাতী হয়ে ফিরে আসছে করোনার নিত্যনতুন স্ট্রেন। আলফা, বিটা, গামা, ডেল্টার পর এবার করোনার এমইউ স্ট্রেন নিয়ে বাড়তে শুরু করেছে আশঙ্কা। বৈজ্ঞানিকভাবে B.1.621 নামে পরিচিত করোনার এই স্ট্রেনটি।

প্রথম খোঁজ মেলে কোন দেশে ?
চলতি বছরের জানুয়ারিতে কলোম্বিয়ায় প্রথম করোনার এমইউ স্ট্রেনের খোঁজ মেলে। তারপরেই উদ্বেগ বাড়তে শুরু করে প্রতিবেশী দেশগুলিত। অগাস্টেই এই নয়া স্ট্রেনকে উদ্বেগজনক স্ট্রেনের তালিকায় লিপিবদ্ধ করতে দেখা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। অন্যদিকে এদিকে এমইউ ছাড়াও ইটা, লোওটা, কাপা, ল্যাম্বডা স্ট্রেনও সমানতালে উদ্বেদ বাড়িয়ে চলেছে বিশ্বজুড়ে। সেদিকেও কড়া নডর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডেল্টার থেকেও শক্তিশালী এই স্ট্রেন ?
এদিকে অনেকেই বলছেন সংক্রমণ থেকে মারণ ক্ষমতা প্রতিক্ষেত্রেই করোনার ডেল্টার থেকে শক্তিশালী এমইউ। এমনকী শরীরের সাধারণ রোগ-প্রতিরোধ ব্যবস্থাকে ভেঙে ফেলে সংক্রমণ ছড়াতে ওস্তাদ এই স্ট্রেন। এমনকী করোনা টিকার প্রতিরোধ পাঁচিলও ভেঙে ছত্রখান করে দিতে পারে এই ভ্যারিয়্যান্ট। যদিও প্রাথমিক গবেষণায় এমনটাই অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। আগামীতে এই বিষয়ে যে আরও বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে তা সকলেই মানছেন।

ভারতে মিলেছে দেখা ?
এদিকে কলোম্বিয়ার পর এমইউ দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেও পা রেখেছে। পা রেখেছে ইউরোপেও। বর্তমানে কলোম্বিয়ার মোট করোনা কেসের মধ্যে ৩৯ শতাংশ এমইউ-র শিকার বলে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্টের দেখা মেলেনি ভারতে। তবে সমগ্র গতিবিধির উপরেই কড়া নজর রাখছে ভারত সরকার। ভারতের জন্য নতুন করে আশঙ্কার কথা শোনায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

উদ্বেগ বাড়াচ্ছে সি.১.২ ভ্যারিয়েন্ট
এদিকে ইতিমধ্যেই বিশ্বব্যাপী নতুন করে উদ্বেগ বাড়াতে শুরু করেছে করোনার সি.১.২ ভ্যারিয়েন্টও। এই স্ট্রেনি প্রথম শনাক্ত হয় মে মাসে দক্ষিণ আফ্রিকার এমপুমালাঙ্গা এবং গুটাং প্রদেশে। ইতিমধ্যেই এই স্ট্রেন দক্ষিণ আফ্রিকার ছয় প্রদেশ সহ কঙ্গো, মৌরিতাস, পর্তুগাল, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড সহ ১০টি দেশে পা রেখেছে। আর তাতেও বেড়েছে উদ্বেগ। গত জুলাই থেকেই এই ভ্যারিয়েন্ট নিয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাইরাস ইভোলুশন ওয়ার্কিং গ্রুপ।












Click it and Unblock the Notifications