বছরের শেষ দিনে কুয়াশাচ্ছন্ন আকাশ, রাজধানী থেকে জেলায় থমকে যানচলাচল, দীর্ঘ অপেক্ষায় চলছে বিমান-ট্রেন

বছরের শেষ দিনে কুয়াশাচ্ছন্ন আকাশ। উত্তর ভারতের একাধিক জায়গায় বিপর্যস্ত যান চলাচল। ট্রেন থেকে বিমান পরিষেবা বিপর্যস্ত। একাধিক জায়গায় বাতিল করা হয়েছে ট্রেন। রাজ্যের একাধিক জেলাতেও কুয়াশা ঠাকা সকাল। যার জেরে একাধিক ট্রেন পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে।

রাজধানী দিল্লিতে সকাল থেকেই কুয়াসায় ঢাকা আকাশ। গত কয়েকদিন ধরেই দিল্লিতে কুয়াশার দাপট বে়ড়েছে। শুধু রাজধানী দিল্লি নয় উত্তর ভারতের একাধিক জায়গায় কুয়াশায় ঢেকেছে আকাশ। পাঞ্জাব, চণ্ডীগড়, দিল্লি, হরিয়ামাষ উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় কুয়াশায় ঢেকেছে আকাশ।

North India

শুধু উত্তর ভারত নয় পশ্চিমবঙ্গেরও একাধিক জেলা সকাল থেকে কুয়াশাচ্ছন্ন। পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ। তার জেরে একাধিক ট্রেন দেরিতে চলছে। কুয়াশার কারণে দেরিতে উঠেছে সূর্য। সেকারণে ঠান্ডা আরও বেশি অনুভূত হচ্ছে।

যদিও এই বছরে ক্রিসমাস থেকে বছরের শেষ দিন পর্যন্ত তেমন হাড় কাঁপুনি ঠান্ডার অনুভূতি তেমন হচ্ছে না রাজ্যে। কলকাতার তাপমাত্রা রীতিমতো বেশি। বাইরে সোেয়টার গায়ে চাপিয়ে বেরোলে গরম অনুভূত হচ্ছে। জেলাতেও তেমন পারদ পতন নেই। বছরের শেষ দিনটি মোটের উপর বেশ গরমেই কাটাবেন রাজ্যবাসী।

উত্তরভারতে অবশ্য শৈত্য প্রবাহ চলছে। তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। বছরের শেষ দিনে উত্তরভারতের রাজ্যগুলিতে তাপপ্রবাহের ধারা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে দ্রুত তাপমাত্রার পারদ নামতে শুরু করে দিয়েছে। সেই সঙ্গে কুয়শার দাপটও চলেছে। যার জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এমনকী সকাল থেকে উত্তর ভারতের একাধিক জায়গায় বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। একাধিক বিমান বাতিল করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+