ধোনির অবসরে হতাশ হয়ে ক্রিকেট দেখা ছেড়ে দিলেন মাহির সবচেয়ে বড় ফ্যান
ধোনির অবসরে হতাশ হয়ে ক্রিকেট দেখা ছেড়ে দিলেন মাহির সবচেয়ে বড় ফ্যান
প্রিয় ক্রিকেট দল বলতে পাকিস্তান আর প্রিয় ক্রিকেটার বলতে ধোনি! বাইশ গজের এই দুই ভালোবাসার সঙ্গে তাঁর হৃদয়ের বন্ধন। প্রিয় ক্রিকেটার ধোনিকে আর মাঠে দেখতে পারবেন না, ধোনির অবসরের খবর শুনে তাই হতাশ গ্রাস করেছে। ধোনি শনিবার অবসরের সিদ্ধান্ত নেওয়ার কয়েকদিনের মধ্যে এবার অবসর নিয়ে ফেললেন মাহির সবচেয়ে বড় পাকিস্তানি ক্রিকেট ফ্যান।

ধোনির জন্য আর গলা ফাটাতে দেখা যাবে না তাঁকে
ধোনির হয়ে গলা ফাটাতে মাঠে আসতেন পাকিস্তানের বশির চাচা। বিশ্বকাপ হোক বা আইসিসি অন্য কোনও টুর্নামেন্ট, এশিয়াতে খেলা হলেও পাকিস্তান থেকে উড়ে গিয়ে মাঠে থেকে ধোনিকে উৎসাহ দিতেন। নিজের প্রিয় ক্রিকেটারকে সবসময় সমর্থন করে যেতেন বশির। সেই ধোনিকেই আর দেশের জার্সিতে মাঠে দেখতে পাবেন না, জানতে পেরে হতাশ এই ফ্যান।

আর ভারত-পাক ম্যাচ দেখতে যাবেন না
পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করলেও বশির চাচা শিকাগোতে থাকেন। সেখানে একটি রেস্তোরাঁ চালান তিনি। ধোনির অবসরে ভেঙে পড়ে জানিয়েছেন,আর ভারত-পাক লড়াই দেখতে যাবেন না।

বশির চাচা যা জানিয়েছেন
মাহিকে নিয়ে এক প্রতিক্রিয়ায় বশির চাচা জানান, 'ধোনি যখন অবসর নিয়ে নিল, তখন আমিও আর খেলা দেখার জন্য কেন মাঠে যাব।' তিনি আরও বলেছেন, 'সবাইকে একদিন সরে যেতে হয়, এটা মেনে নিচ্ছি। কিন্তু ধোনির অবসর আমাকে খুব দুঃখ দিয়েছে। ওকে বিদায় সংবর্ধনা দেওয়া উচিত ছিল। ধোনির এভাবে চলে যাওয়া ঠিক হয়নি।'

প্রিয় ফ্যানকে বিশ্বকাপের টিকিট জোগাড় করে দিয়েছিলেন ধোনি
প্রিয় ফ্যানকে বিশ্বকাপের টিকিট জোগাড় করে দিয়েছেন ধোনি। ২০১১ বিশ্বকাপের সেমি ফাইনালে মোহালিতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়েছিলেন বশির চাচা। কিন্তু টিকিট পাননি। সেই সময়ে এই ক্রিকেটভক্তকে সেদিন গোপনেই টিকিট জোগাড় করে দিয়েছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পরবর্তী সময়ে ইংল্যান্ডের মাটিতে ২০১৯ বিশ্বকাপেও বশির চাচার জন্য মাহি টিকিটের ব্যবস্থা করে দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications