ছেলের সঙ্গে গায়ের রঙ মেলেনি, অপহরণকারী সন্দেহে বেদম মার মহিলাকে!

লাহোর, ১৬ অগাস্ট : নিজের ছেলের সঙ্গে গায়ের রঙ মেলেনি। আর সেজন্য অপহরণকারী সন্দেহে বেদম প্রহৃত হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে রবিবার পাকিস্তানের লাহোরের শালিমার এলাকায়। [স্ত্রীকে ছেড়ে 'প্রেমে পাগল' শাশুড়িকে বিয়ে করল এক যুবক]

জানা গিয়েছে, বোগিওয়ালের বাসিন্দা সাদিয়া নিজের ১০ বছর বয়সী পুত্র আদিলকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেখানে একটি পরিবার তাদের পথ আটকে দাঁড়ায়। বাচ্চাকে অপহরণ করা হয়েছে বলে মারধর শুরু করে। উপস্থিত আশেপাশের লোকেরাও তাতে যোগ দিয়ে সাদিয়াকে বেদম মারধর করে। [ ২ বছরে ৩ জোড়া যমজ সন্তানের মা হলেন এক মহিলা]

ছেলের সঙ্গে গায়ের রঙ মেলেনি, অপহরণকারী সন্দেহে মাকে বেদম মার

এরপরে পুলিশ এসে সাদিয়া ও তাঁর পুত্র আদিলকে উদ্ধার করে নিয়ে যায়। সেখানেই সাদিয়া নিজের ও ছেলে আদিলের পরিচয় দেন। জানা যায়, তাঁরা মা-ছেলেই। পরে পুলিশ জানায়, কোনও একটি বাড়িতে মহিলা ঢুকে পড়েছিলেন। কিছু চুরি করতে যাচ্ছেন সন্দেহে সেই পরিবারের লোকেরা তাঁকে ধরে ফেলে ও মারধর করে। [নিজের পুত্রসন্তানকে বিক্রি করে দুটি ছাগল কিনলেন মা!]

পুলিশ আরও জানিয়েছে, সাদিয়ার সঙ্গে তাঁর ছেলে আদিল ছিল। গায়ের রঙ দুজনের না মেলায় ধরে নেওয়া হয়েছিল যে বাচ্চাটিকে চুরি করা হয়েছে। সেই ভুল বোঝাবুঝির জন্যই সাদিয়াকে বেদমভাবে প্রহৃত হতে হয়েছে। [বাচ্চাকে নিরামিষ খাওয়ালে জেল হবে এই দেশের বাবা-মায়েদের]

জানা গিয়েছে, সেইসময়ে সাদিয়াকে বাঁচাতে একটি পরিবার এগিয়ে আসে। তারা সাদিকে বাঁচিয়ে তাদের বাড়িতে আশ্রয় দেয়। পরে পুলিশ এসে মা ও ছেলেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+