Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইরাক : চার্চে ডেরা আইএসের, চালানো হচ্ছে ধর্মীয় দাদাগিরি

ইরাকের মসুলে একটি ঐতিহাসিক চার্চের দখল নিয়েছে আইএসআইএস জঙ্গি সংগঠন। চার্চের বাইরে লেখা রয়েছে 'প্রবেশ নিষধ'। ফলে সেখানে খ্রীষ্টান ধর্মাবলম্বি মানুষরা প্রার্থনার জন্য যেতে পারছেন না।

মসুল, ১০ মার্চ : ইরাকের মসুলে একটি ঐতিহাসিক চার্চের দখল নিয়েছে আইএসআইএস জঙ্গি সংগঠন। এক সংবাদসংস্থা সূত্রের খবর ,চার্চের ডেরা থেকে এলাকার মানুষের ওপর ধর্মীয় দাদাগিরি চালাচ্ছে।

চার্চের বাইরে লেখা রয়েছে 'প্রবেশ নিষধ'। ফলে সেখানে খ্রীষ্টান ধর্মাবলম্বি মানুষরা প্রার্থনার জন্য যেতে পারছেন না। খ্রীষ্টান ধর্মের সমস্ত প্রতীক , মূর্তি নষ্ট করে দেওয়া হয়েছে ওই ঐতিহাসিক চার্চটিতে। চার্চের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আইএসের 'হেসবা ডিভিশনের' তরফে। প্রসঙ্গত 'হেসবা' শব্দের অর্থ 'ধর্মীয় পুলিশ'।

ইরাক : চার্চে ডেরা আইএসের, চালানো হচ্ছে ধর্মীয় দাদাগিরি


চার্চটি কে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় পুলিশগিরি চালায় আইএস জঙ্গিরা বলে অভিযোগ। এছাড়াও, এলাকায় ইসলাম ধর্মাবলম্বী পুরুষরা যাতে দাড়ি রাখেন এবং আইএসের উগ্র মতবাদকে সমর্থন করেন সে বিষয়টির ওপরেও কট্টরভাবে নজর রাখে আইএস জঙ্গিরা।

উল্লেখ্য এখন মসুলে আইএসের অস্তিত্বের কফিনে শেষ পেরেক পুঁততে জোরদার লড়াই চালাচ্ছে মার্কিন ও ইরাকি সেনা। ইতিমধ্যেই জানা গিয়েছে, মসুল ছেড়ে পালিয়েছে আইএসের প্রধান বাগদাদি। পিছু হটছে আইএসআইএসের জঙ্গি সেনারাও। ফলত এই পরিস্থিতিতে মসুলের এই চার্চ আইএসের ডেরা থেকে কবে মুক্তি পায় সেটাই দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+