Moscow Attack: মস্কো হামলায় আততায়ীদের ছবি প্রকাশ করল ইসলামিক স্টেটস, এবার কি করবেন পুতিন

গতকাল রাশিয়ার রাজধানী মস্কোয় নারকিয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকালই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই নিয়ে তিনি ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে এই হামলায় হত্যাকারীদের ছবি প্রকাশ করেছেন ইসলামিক স্টেটস।

তারা জঙ্গিদের বডি ক্যামেরায় হত্যাকাণ্ডের ভিডিএ প্রকাশ করেছে। এতেই স্পষ্ট এই হামলার নেপথ্যে রয়েছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন। গতকাল একসঙ্গে মস্কোর তিন জায়গায় হামলা চালায় বন্ধুকধারি জঙ্গিরা। তাঁদের এলোপাথারি গুলিতে কমপক্ষে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন পুতিন।

Moscow Attack

শনিবার রাতে রাশিয়ার রাজধানী মস্কোয় একযোগে হামলা চালিয়েছে আততায়ীরা। মস্কোর একটি ক্রোকাস সিটি হলে আততায়ীদের এলোপাথারি গুলিতে কমপক্ষে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। শৌচাগারের মধ্যে উদ্ধার হয়েছিল ২৮টি দেহ। এই ঘটনায় এখনও পর্যন্ত রুশ প্রশাসন ৭ জনকে গ্রেফতার করেছে।

পুতিন যখন এই হত্যাকাণ্ডের ঘটনায় ইউক্রেন যোগে নিশানা করেছেন ঠিক তার পরেই বিশ্বের অন্যতম দুর্ধর্ষ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট জঙ্গিদের বডি ক্যামেরায় তোলা ভিস্যুয়াল প্রকাশ করেছে। ইসলামিক স্টেটের খোরাসান শাখা এই হামলার নেপথ্যে রয়েছে বলে প্রকাশ্যে আসতে শুরু করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা রয়েছেন তাঁদের বিরুদ্ধে।

ইউক্রেনের প্রেসিডেন্ট প্রথম থেকেই এই হামলার নেপথ্যে যে তাড়া নয় সেকথা স্বীকার করে নিয়েছে। তারপরেই ইসলামিক স্টেটসের এই ছবি প্রকাশ রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটা বিশ্বে। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণাকে তীব্র নিন্দা করেছিল গোটা বিশ্ব। কয়েকদিন আগে ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। তারপরেই তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরেই এই হামলার ঘটনা ঘটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+