Kuwait Fire: কুয়েতের ঘটনায় শোকের ছায়া কেরলজুড়ে! আর্তনাদ, মিলছে না অনেকের খোঁজ

Kuwait Fire: কুয়েত পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূত। প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার সকালেই সে দেশের উদ্দেশ্যে রওনা দেন বিদেশ প্রতিমন্ত্রী ( External Affairs) কীর্তি বর্ধন (Kirti Vardhan Singh)।

কুয়েতে (Kuwait Fire) পৌঁছেই যে হাসপাতালে ঘটনায় আহতরা চিকিৎসাধীন রয়েছেন সেখানে পৌঁছে যান। কথা বলেন আহতদের সঙ্গে। পাশাপাশি কীভাবে এত বড় ঘটনা তা নিয়েও বিস্তারিত তথ্য কেন্দ্রীয় মন্ত্রী নেন বলে জানা গিয়েছে।

Kuwait Fire

তবে কেন্দ্রীয় মন্ত্রী কীর্তি বর্ধনের সঙ্গে আহতরা কথা বলছেন, এমন ছবি (Kuwait Fire) পোস্ট করে কুয়েতের ভারতীয় দূতাবাস লিখছে, হাসপাতালে চিকিৎসাধীন ৬ জনের সঙ্গে দেখা করেছেন। সবাই সুস্থ আছে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী সবরকম ভাবে আহতদের সাহায্য করার কথাও জানিয়েছেন।

অন্যদিকে এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। কয়েকজনেরই দেহ চিহ্নিত করা সম্ভব হয়েছে। বেশির ভাগ দেহ এমন ভাবে পুড়ে গিয়েছে যে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে ডিএনএ'র সাহায্য নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

তবে এই মুহূর্তে (Kuwait Fire) দেহগুলি ভারতে নিয়ে আসা প্রয়োজন। তা কীভাবে সম্ভব, তা নিয়ে ইতিমধ্যে ভারতীয় দূতাবাস এবং কুয়েতের আধিকারিকদের মধ্যে আলোচনা হয়েছে। তৈরি রাখা হয়েছে ভারতীয় বিমান বাহিনীকেও। এয়ারফোর্সের বিমানেই শ্রমিকদের নিথর দেহ ফেরানো হবে বলে জানা যাচ্ছে। এখন যা খবর, মৃতদের মধ্যে বেশ কয়েকজন কেরলের বাসিন্দা। বাকিরা উত্তর ভারতের। একজন বাঙালি শ্রমিকের মৃত্যুর খবরও সামনে আসছে।

এই ঘটনায় কেরলে শোকের ছায়া (Kuwait Fire) নেমে এসেছে। আত্মীয়দের চিন্তায় ঘুম উড়েছে সে রাজ্যের বহু পরিবারের। সে রাজ্য থেকে অনেকেই কুয়েতে কাজের জন্য গিয়েছিলেন। তাঁদের কী অবস্থা সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন একাধিক পরিবার।

এমনকি যে নম্বর কন্ট্রোল রুম বলে দেওয়া হয়েছে সেখানেও ঠিক মতো ফোন পাওয়া যাচ্ছে না বলে বহু মানুষ অভিযোগ জানিয়েছেন। এই অবস্থায় সময় যত গড়াচ্ছে উদ্বেগের মাত্রাও বাড়ছে। যদিও কেরল সরকারের তরফে উচ্চ পর্যায়ের তরফে একটি বৈঠক ডাকা হয়। যেখানে একাধিক বিষয় আলোচনা হয়।

সে রাজ্য থেকে ঠিক কতজন কুয়েতে গিয়েছিলেন কাজে সেই তালিকা তৈরি করা হচ্ছে বলে খবর। অন্যদিকে সে রাজ্যে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। অন্যদিকে কেরল সরকারের তরফেও ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে। প্রত্যেক মৃতের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+