Pakistan: সেনা কনভয়ে ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলা, ৯০ জওয়ানের মৃত্যু! চূড়ান্ত সংকটে প্রতিবেশী পাকিস্তান
Pakistan: ফের বালুচিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা। পাক সেনাবাহিনীর বাসে ইচ্ছাকৃত গাড়ির ধাক্কা। সূত্রের খবর, রবিবার পাকিস্তানে ৪০ নম্বর জাতীয় সড়কে সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯০ জন পাক সেনাবাহিনীর। এবারও হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। বালুচিস্তানকে পাকিস্তানের থেকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র করার দাবিতে পাক সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে তারা।
শনিবারের পর ফের রবিবার। পাক সেনার বিরুদ্ধে বালোচ জঙ্গিদের হামলা অব্যাহত। আততায়ী হামলার নেপথ্যে ফিঁদায়ে মজিদ ব্রিগেড রয়েছে বলে জানিয়েছে বিএলএ। এক বিবৃতিতে তারা জানায়, "বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষের পরই গাড়ি থেকে নেমে ফতেহ স্কোয়াড গোটা বাস ঘিরে ফেলে। তারপর একে একে পাক জওয়ানদের মারা হয়। শত্রুপক্ষের ৯০ জন জওয়ানকে নিকেশ করা হয়েছে।"

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে অবশ্য খবর, বাসের সামনে আচমকাই বিস্ফোরণ ঘটে। রবিবার বালুচিস্তানে রাস্তার ধারেই রাখা ছিল বিস্ফোরক। তা ফেটে গিয়ে বাসে থাকা সীমান্তরক্ষী ৫ জওয়ানের মৃত্যু হয়। ১২ জন জওয়ান জখম হন। বালোচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে। ৯০ জনেরও বেশি জওয়ানের মৃত্যু হয়েছে।
বালুচিস্তানের নসকি এলাকায় বোমা বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আত্মঘাতী হামলা ঘটানা হয়েছে। যদিও ঘটনাস্থল থেকে যে প্রমাণ মিলেছে, তাতে বোঝা যাচ্ছে বিস্ফোরক বোঝাই গাড়ি সেনাবাহিনীর কনভয়ে ঢুকে পড়ে। জঙ্গিদের আস্তানা দিয়ে বেজায় বিপাকে পড়েছে পাকিস্তান। বালুচিস্তানে দফায় দফায় জঙ্গি হামলার খবর আসতেই রয়েছে।
শনিবারই পাকিস্তানি সেনাবাহিনীর কনভয়ে ভয়াবহ হামলা চালায় বালোচ জঙ্গিরা। শনিবার সকাল ৯টা নাগাদ কনভয়ে থাকা গাড়িতেই বোমা বিস্ফোরণ ঘটে। একাধিক জওয়ানের মৃত্যু হয়। যদিও এব্যাপারে বিশদে প্রশাসন কিছুই জানায়নি। তার ঠিক আগের দিন শুক্রবার পাকিস্তানে রেললাইন পরিষ্কার করার সময় পাকিস্তানি সেনাবাহিনীর বম্ব ডিসপোসাল স্কোয়াডের সদস্যদের টার্গেট করে হামলা চালানো হয়।
গত সপ্তাহেই বালুচিস্তানে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে হামলা চালায় জঙ্গিরা। গোটা ট্রেন হাইজ্যাক করে নির্বিচারে গুলি চালিয়ে প্রায় ২৮ জন জওয়ানকে খুন করে জঙ্গিরা। গত ১১ মার্চ মঙ্গলবার ট্রেন লাইনে সারি সারি বোম রেখে ট্রেন দাঁড় করায়। যাত্রা শুরুর তিন ঘণ্টা পর দুপুর ১টা নাগাদ ট্রেনটি হাইজ্যাক করে সশস্ত্র জঙ্গিরা। পেহরো কুনরি ও গাদালারের মধ্যবর্তী স্থানে হামলা চালানো হয়। যাত্রীদের পণবন্দি করে রাখে জঙ্গিরা। পরে অবশ্য তাদের হাত পণবন্দিদের উদ্ধার করে প্রশাসন।












Click it and Unblock the Notifications