গ্রিন কার্ডের অপেক্ষায় ২ লক্ষ ভারতীয়!
পরিবার ভিত্তিক স্পন্সরশিপের মাধ্যমে গ্রিনকার্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন ২,২৭,০০০ ভারতীয়। সদ্য প্রকাশিত এক রিপোর্টের ভিত্তিতে এমনটাই জানা গিয়েছে।
পরিবার ভিত্তিক স্পন্সরশিপের মাধ্যমে গ্রিনকার্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন ২,২৭,০০০ ভারতীয়। সদ্য প্রকাশিত এক রিপোর্টের ভিত্তিতে এমনটাই জানা গিয়েছে।

বিশ্বজুড়ে মোট ৪০ লক্ষ লোক পরিবার অপেক্ষায়
বিশ্বজুড়ে মোট ৪০ লক্ষ লোক পরিবার ভিত্তিক স্পন্সরশিপের মাধ্যমে গ্রিনকার্ডের অপেক্ষায় রয়েছেন। এর মধ্যে মেক্সিকো সব থেকে বেশি মানুষ অপেক্ষা করে রয়েছে। সে দেশ থেকে আমেরিকার গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছে প্রায় ১৫ লক্ষ মানুষ। এরপরেই অপেক্ষারতদে রতালিকায় রয়েছে ভারতীয়রা। ভারতের পর তালিকায় রয়েছে চিনের অভিবাসীরা। মোট ১ লক্ষ ৮০ হাজার চিনা অপেক্ষা করছেন।

পরিবার ভিত্তিক স্পন্সরশিপ
বর্তমানে আমেরিকার আইন মতে আমেরিকায় বসবাসকারী নাগরিকরা তাদের রক্তের সম্পর্কের আপনজনকে পরিবার ভিত্তিক স্পন্সরশিমের মাধ্যমে গ্রিনকার্ডের জন্য আবেদন করতে সাহায্য করতে পারে। গ্রিন কার্ডের অর্থ সেই ব্যক্তি স্থায়ীভাবে আমেরিকায় থাকতে এবং কাজ করতে পারেন।

গ্রিন কার্ডের কোটা
গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে প্রতিটি দেশের নির্ধারিত কোটা বেধে দেওয়া রয়েছে আমেরিকার তরফে। প্রতিটি দেশের সাত শতাংশ অভিবাসী প্রতি বছর এই কার্ডের জন্য মনোনীত হন। কিন্তু এতে ভারত বা চিনের মতো জনবহুল দেশের অভিবাসীরা বঞ্চিত হন। কারণ, যে সব দেশের জনসংখ্যা কম, সেখান থেকে কম সংখ্যক অভিবাসী চাকরি নিয়ে আমেরিকা যান এবং গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। ভারত বা চিনের ক্ষেত্রে সংখ্যাটা অনেক বেশি।

গড়ে ভারতীয়দের ১৫১ বছর অপেক্ষা করতে হয়!
একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতীয় আইটি কর্মীদের ১৫১ বছর অপেক্ষা করতে হয় গ্রিন কার্ডের জন্য। সেই প্রবণতাতে বদল আনতেই রিপাবলিকান মাইক লি এবং ডেমোক্র্যাট কমলা হ্যারিস চলতি বছরেরে ফেব্রুয়ারিতে 'ফেয়ারনেস ফর হাই-স্কিলড ইমিগ্রেন্টস অ্যাক্ট' বিলটি পেশ করেছিলেন মার্কিন কংগ্রেসে। এই বিল কার্যকর হলে দেশপিছু পরিবার-ভিত্তিক গ্রিন কার্ডের ক্যাপ সাত শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ হবে।

এই বিষয়টির ঘোর বিরোধী ট্রাম্প
এদিকে পরিবার ভিত্তিক স্পন্সরশিপের মাধ্যমে গ্রিন কার্ড ইস্যু করার এই বিধানের ঘোর বিরোধী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর যুক্তি, এই বিষয়টি চেইন ইমিগ্রেশনে পরিণত হয়। তিনি এটি বাতিল করতে চান।












Click it and Unblock the Notifications