Russia Terror Attack: রাশিয়ার একাধিক ধর্মীয় স্থানে ভয়াবহ জঙ্গি হামলা, প্রাণ হারালেন ধর্মগুরুসহ ১৫ জন

রবিবার ছুটির দিনে বড়সড় জঙ্গি হামলার ঘটনা ঘটল রাশিয়াতে। একাধিক ধর্মীয় স্থানে ধারাবাহিকভাবে হামলা চালাল বন্দুকবাজরা। ভয়াবহ এই ঘটনায় প্রাণ হারালেন ১৫ জন। এরমধ্যে রয়েছেন একজন ধর্মগুরুও। রবিবার দাগেস্তান এলাকায় খ্রিস্টানদের এক ধর্মীয় উৎসব চলাকালীন হামলা চলে।

জানা গিয়েছে, রবিবার দাগেস্তানের একাধিক ধর্মীয় স্থানে জঙ্গি হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনা ঘটে সিনাগগ , চার্চ ও পুলিশ পোস্ট। তাতেই সব মিলিয়ে প্রাণ হারালেন ১৫ জন মানুষ। প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর মিলেছিল। পরে ধীরে ধীরে তা বাড়তে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশকর্মী-সহ ১৫ জন প্রাণ হারিয়েছেন। মৃতের তালিকায় রয়েছেন অর্থোডক্স চার্চের ধর্মগুরুও।

Moscow terror attack

প্রদেশের গভর্নর সার্গেই মেলিকভ বলেন, 'পুলিশ কর্মী ছাড়াও একাধিক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এই হামলায়। ৪০ বছর ধরে ধর্মগুরু হিসেবে কর্মরত এক মহান ব্যক্তিরও প্রাণহানি হয়েছে। আমরা জানি কারা এই সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে। কেন এই হামলা, তা নিয়েও নিশ্চিত আমরা। হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে। জঙ্গিদের 'লুকিয়ে থাকা সব সেল' উন্মোচন না হওয়া পর্যন্ত হামলার তদন্ত অব্যাহত থাকবে।'

রুশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই দাগেস্তানের সন্ত্রাসবাদী হামলার ঘটনায় তদন্ত শুরু হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায়ভার নেয়নি। এই ঘটনার জন্য ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত শোকপালন করা হবে। সোম, মঙ্গল ও বুধবার তিনদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে প্রদেশের সমস্ত সরকারি দফতরে। সমস্ত বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল করা হয়েছে এই এলাকায়।

রাশিয়ার উত্তর প্রান্তের ককেসাস অঞ্চলে এই বড়সড় হামলার দায় এখনও পর্যন্ত কোনও সংগঠন নেয়নি৷ এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছে পুতিন প্রশাসন। এই ঘটনার জন্য রাশিয়া পরোক্ষো ইউক্রেনকেই দায়ী করেছেন।

রাশিয়ার সরকারি গণমাধ্যমে দাবি করা হয়েছে, জঙ্গিদের মধ্যে পাঁচ জন পুলিশের পাল্টা গুলিতে প্রাণ হারিয়েছে৷ রাশিয়ার যে অংশে এই হামলার ঘটনা ঘটেছে, সেটি মুসলিম প্রধান৷ এই অঞ্চলটি উত্তেজনা প্রবণ স্থান হিসাবেই পরিচিত।

তবে রাশিয়াতে কিন্তু সাম্প্রতিক সময়ে বার বারই জঙ্গি হামলার ঘটনা ঘটছে। গত মার্চ মাসে রাশিয়ার রাজধানীতে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। সেই ঘটনায় ১৪৫ জন প্রাণ হারিয়েছিলেন। ঘটনায় ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেছিল। পুতিন প্রশাসনের উপর চাপ কিন্তু ক্রমশ বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+