Omicron ডেল্টার চেয়েও কি বেশী সংক্রমিত! নয়া স্ট্রেন নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

Omicron ডেল্টার চেয়েও কি বেশী সংক্রমিত! নয়া স্ট্রেন নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

ওমিক্রন নিয়ে ইতিমধ্যে তোলপাড় হয়ে উঠছে বিশ্ব। নতুন প্রজাতির এই স্ট্রেন নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছিল ভারতীয়রা। সেই আশঙ্কাই বৃহস্পতিবার সত্যি হল। ভারতে এই প্রথমবার ওমিক্রনের ২ টি কেস পাওয়া গেছে। কী ভাবে ওমিক্রনের মোকাবিলা করা যাবে? আদৌও কি এর থেকে মুক্তি মিলবে। ব্রাউন ইউনিভার্সিটির স্কুল অফ পাবলিক হেলথের ডিন ড. আশিস কে. ঝা ওমিক্রন নিয়ে নানান পরামর্শ দিলেন।

Omicron ডেল্টার চেয়েও কি বেশী সংক্রমিত! নয়া স্ট্রেন নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

ওমিক্রন নিয়ে ডিন ড. আশিস কে. ঝা বলেন,ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। মানুষকে সতর্ক থাকতে হবে। ডেল্টার থেকেও বেশী সংক্রমিত এই নয়া স্ট্রেন।

পাশাপাশি তিনি এও বলেন, দক্ষিণ আফ্রিকায় ডেল্টার থেকে বেশী এই স্ট্রেন সংক্রমিত হতে পারে। এখন পর্যন্ত ওমিক্রন নিয়ে উদ্বেগ কাটছে না। ভ্যাকসিন নেওয়া থাকলেই যে এই স্ট্রেনে মানুষ আক্রান্ত হবে না তা এখনই বলা সম্ভব নয়। তবে, ভ্যাকসিনের কাজ চালিয়ে যেতে হবে। বর্তমানে ভ্যাকসিনের কাজ বন্ধ করা একেবারেই সম্ভব নয়। আমরা আগামী ৭-১০ দিনের মধ্যে ওমিক্রন সংক্রান্ত অনেক ডেটা পাব। আর এখন এবিষয়ে কোনো অনুমান করার দরকার নেই।

ওমিক্রন প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ার ডাঃ অ্যাঞ্জেলিক কোয়েটজি বলেন, '’আমি আশা করছি এই ওমিক্রন একটি সাধারণ রোগে পরিণত হবে। আগে দেখা গিয়েছে ডেল্টাতে কমবয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিদের মধ্যে এর উপসর্গ দেখা গিয়েছে। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কিছু তথ্য পেয়ছি যেখানে ওমিক্রনের কেস নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা খুব দ্রুত বাড়তে শুরু করেছে। ডেল্টার থেকেও এটি বেশী সংক্রমিত। সবাইকে বুস্টার ডোজ নিতে হবে। বুস্টার ডোজ নেওয়া থাকলে ঝুঁকি অনেকটাই কমবে।

ওমিক্রন প্রসঙ্গে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের ডিরেক্টর ফ্রান্সিস কলিনস জানান, '’ভয় পাওয়ার কারণ নেই। ভ্যাকসিনের সাথে বুস্টার ডোজ নেওয়া থাকলে অনেকটাই ঝুঁকি কমবে। আশা করছি ওমিক্রনকে আটকাতে পারবে ভ্যাকসিন’’।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+