আরও চাকরি যেতে চলেছে টুইটারে! মাস্কের চাঞ্চল্যকর সিদ্ধান্তে ঘুম উড়ছে কর্মীদের

আরও চাকরি যেতে চলেছে টুইটারে! মাস্কের চাঞ্চল্যকর সিদ্ধান্তে ঘুম উড়ছে কর্মীদের

ব্যাপক ছাঁটাই করতে পারেন টেসলা কর্তা! গত কয়েকদিন আগে এমনই খবর সামনে আসে। আর এরপর শনিবারই টুইটারের দায়িত্ব নেন ইলন মাস্ক। আর দায়িত্ব নিয়েই প্রথমেই সিইও পরাগ আগরওয়াল-সহ সংস্থার বেশ কয়েকজন আধিকারিকদের ছাঁটাই করেন মাস্ক। আর এরপরেই সংস্থা জুড়ে রীতিমত আতঙ্কের অবস্থা কর্মচারীদের! কারণ আরও বেশ কয়েকজনকে ছাঁটাই মাস্ক করতে পারেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রকাশিত খবরে এমনই দাবি করেছে একাধিক সংবাদমাধ্যম।

নামের তালিকাও নাকি চেয়ে পাঠিয়েছেন মাস্ক

নামের তালিকাও নাকি চেয়ে পাঠিয়েছেন মাস্ক

শুধু তাই নয়, এই সংক্রান্ত নামের তালিকাও নাকি চেয়ে পাঠিয়েছেন মাস্ক। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আর এরপরেই বিশ্বের অন্যতম সোশ্যাল মাধ্যমে কর্মরত কর্মচারীদের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও একটা অংশ সবাইকে নিশ্চিত থাকার কথাই বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, আনুষ্ঠানিক ভাবে টুইটারের দায়িত্ব নেওয়ার পরেই একের পর এক বার্তা দিয়েছেন ইলন মাস্ক। কখনও তিনি লিখছেন পাখিকে উড়তে দিচ্ছেন নাকি তিনি আবার কখনও তিনি বলছেন, 'মানবতার স্বার্থেই' নাকি টুইটার কিনে নিয়েছেন। আর এই সমস্ত কিছুর মধ্যেই ক্রমশ চাপ বাড়ছে সংস্থার কর্মচারীদের মধ্যে।

একাধিক টালমাটাল!

একাধিক টালমাটাল!

উল্লেখ্য, দীর্ঘ টানাপোড়েনের পর ইলন মাস্ক টুইটার ডিল সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার বিকেল থেকেই টুইটারের দায়িত্ব নিয়েছেন তিনি। গত কয়েক মাস ধরে টুইটার কেনা নিয়ে রীতিমত টানাপোড়েন চলছিল ইলন মাস্কের সঙ্গে। কয়েকশো কোটি বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনে নিয়েছেন তিনি। প্রথমে নিজেই টুইটারে সেকথা জানিয়েছিলেন। কিন্তু তারপর জানা যায় টুইটার বন্ধ করার পরিকল্পনা নিয়েই জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া সাইটটি কিনেছেন তিনি। যদিও মার্কিন ধনকুবের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। তবে মাঝ খানে স্পষ্ট জানিয়েছিলেন তিনি নাকি টুইটার আর কিনবেন না। এমনকি কত ভুয়ো অ্যাকাউন্ট আছে সেই সংক্রান্ত তথ্যও চান ইলম মাস্ক। আর এই জটিলতাতে দীর্ঘদিন থমকে থাকে গোটা প্রক্রিয়া। আর এরমধ্যেই গোটা প্রক্রিয়ার চূড়ান্ত সময়সীমা চলে আসে। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই টুইটারের ডিল সম্পন্ন করেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি।

একের পর এক পদক্ষেপ

একের পর এক পদক্ষেপ

টুইটারের দায়িত্ব নিয়েই একের পর এক পদক্ষেপ। সঙ্গে সঙ্গে অপসারণ করা হয়েছে টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে। এমনকী টুইটারের ফিনান্সিয়াল সিইও নেড সেগালকেও বরখাস্ত করেছেন ইলন মাস্ক। তাঁদের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ করেছিলেন টুইটারের নতুন মালিক। তাঁদের সান ফ্রান্সিস্কোর অফিসিয়াল হেডকোয়ার্টার ছেড়ে দিতে বলা হয়েছে। তবে এই ডিল সম্পন্ন হাওয়ার আগেই চাঞ্চল্যকর একটি খবর সামনে আসে। যেখানে বলা হয় সংস্থার অন্তত ৭৫ শতাংশ কর্মী ছুটিতে যেতে পারেন। এমনটাই নাকি পরিকল্পনা সেরে ফেলেছেন বিশ্বের সবথেকে ধনী খোদ Elon Musk-এর। জানা যাচ্ছে, বিশ্বের অন্যতম বড় মাইক্রো ব্লগিং সাইটের ৭৫ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা টেসলা কর্তার। সেদিকেই কি হাঁটছেন তিনি? উঠছে প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+