করোনা থাবায় ভারতের থেকে বেশি ভারতীয় প্রাণ হারিয়েছে ব্রিটেনে! উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

বিশ্বজুড়ে করোনা প্রকোপে আক্রান্ত প্রায় ৩০ লক্ষ মানুষ। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ২ লক্ষেরও বেশি মানুষ। বিশ্বের প্রায় সব কোণাতেই জারি রয়েছে এই ভাইরাসের মারণ কামড়। এই একই অবস্থায় জেরবার ব্রিটেনও। উন্নত দেশ হলেও করোনা ঠেকাতে এখনও অক্ষম সেদেশ। সেখানে ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

ভারত ও ব্রিটেনে করোনায় মৃতের হিসাব

ভারত ও ব্রিটেনে করোনায় মৃতের হিসাব

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা এখনও ৮৭২ এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ অন্যদিকে ব্রিটেনে রবিবার অবধি মৃতের সংখ্যা ২০ হাজার ৭৩২৷ এটা শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যা ৷ এছাড়াও প্রচুর মানুষ নিজেদের বাড়িতে, হোমে মারা যাচ্ছেন ৷ মোটের ওপর সেই হিসেব মেলালে পরিসংখ্যান প্রায় ২৩ হাজার ছাড়িয়েছে৷

শেষকৃত্য সম্পন্নের স্থান থেকে উঠে আসছে তথ্য

শেষকৃত্য সম্পন্নের স্থান থেকে উঠে আসছে তথ্য

এদেরই শেষকৃত্য সম্পন্ন করার ক্ষেত্রে একটি তথ্য সামনে এসেছে। সম্প্রতি ব্রিটেনের বিভিন্ন শেষকৃত্য সম্পন্নের জায়গা-মন্দির গুরদুয়ারার সূত্র ধরে যে খবর সামনে এসেছে তাতে হাড়হিম হয়ে যাবে ভারতীয়দের। পরিসংখ্যান অনুযায়ী ভারতে করোনায় মৃতদের বহুগুণ বেশি ভারতীয় প্রাণ হারিয়েছে ব্রিটেনে।

কী বলছে পরিসংখ্যান?

কী বলছে পরিসংখ্যান?

পরিসংখ্যান অনুযায়ী ব্রিটেনে মোট মৃত্যুর ৪০ শতাংশ সংখ্যালঘুদের থেকে৷ অর্থাৎ, ব্ল্যাক, ভারতীয়, বা অন্যান্য দক্ষিণ এশিয়ার মানুষ। যার হিসেবে সংখ্যালঘুদের থেকে অন্তত ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে ৷ আর এরকমও কোনও পরিসংখ্যান নেই যেখানে দেখা যাচ্ছে মাইনরিটি এই রোগ থেকে দ্রুত সেরে উঠছেন৷

ব্রিটেনে আক্রান্তদের মধ্যে প্রচুর দক্ষিণ এশীয়

ব্রিটেনে আক্রান্তদের মধ্যে প্রচুর দক্ষিণ এশীয়

দক্ষিণ এশীয় যাদের মধ্যে অর্ধেক ভারতীয় এখন হাসাপতালে ভর্তি আক্রান্ত, এই সংখ্যা সেখানেই সাদা চামড়ার নিরিখে অনেকটাই বেশি৷ আর এরই প্রেক্ষিতে বলা হচ্ছে মৃত ভারতীয়দের সংখ্যাটা কয়েক হাজার৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+