করোনা ভাইরাসে আক্রান্ত আরও দুই ভারতীয়! ঠাঁই মিলল ডায়মন্ড প্রিন্সেসে
আরও দুই ভারতীয়ের শরীরে করোনা ভাইরাসে জীবাণু পাওয়া গিয়েছে। জাপানের একটি জাহাজে বন্দি করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে ওই দুই ভারতীয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও দুই ভারতীয়ের শরীরে করোনা ভাইরাসে জীবাণু পাওয়া গিয়েছে। জাপানের একটি জাহাজে বন্দি করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে ওই দুই ভারতীয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নিয়ে মোট ছ'জন ভারতীয় করোন ভাইরাসে আক্রান্ত হলেন। ভারতীয় দূতাবাস একটি বিবৃতিতে বলেছে, ডায়মন্ড প্রিন্সেসে ৯৯ জন নতুন করোনা ভাইরাস আক্রান্ত রয়েছেন।

অর্থাৎ ওই জাহাজে মোট ৪৫৪ জনের শরীরের করোনা ভাইরাস পজিটিভ রয়েছে। তাদের মধ্যে ছ-জন ভারতীয়। চার ভারতীয়ের শরীরে ইতিপূর্বেই করোনা ভাইরাস পজিটিভ ছিল। এই জাহাজে মোট ১৩৮ জন ভারতীয় রয়েছেন। তাঁদের মধ্যে ১৩২ জন ক্রু এবং ৬ জন যাত্রী। গত একমাস ধরে জাহাজটি জাপানের উপকূলে দাঁড়িয়ে রয়েছে।
চিনে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ার সময় জাহাজটি হংকংয়ে ছিল। হংকংয়ে জাহাজ থেকে নামার পর এক যাত্রীর শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়। তারপরেই জাপানের উপকূলে আটকে দেওয়া হয় জাহাজটিকে। কাউকে সেখান থেকে নামতে দেওয়া হয়নি। একাধিকবার সোশ্যাল মিডিয়ায় কাতর আর্তি জানিয়েও কাজ হয়নি।
করোনা ভাইরাসে আক্রান্ত ৪৫৪ জনের এখন ঠিকানা ওই ডায়মন্ড প্রিন্সেস নামে বিলাসতরী। ওই জাহাজেই তাঁরা একপ্রকার বন্দিদশায় রয়েছেন। কবে মিলবে তাঁদের মুক্তি, সেই প্রতীক্ষায় দিন গুনছেন করোনা ভাইরাসে আক্রান্ত বিভিন্ন দেশের সদস্যরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications