সংস্কারি মোদী সরকারকে কুর্ণিশ মুডি'জ রেটিংয়ে, ফের বুক চওড়া হল মোদীর
মুডি'জ ভারতের স্থানীয় ও বিদেশি কারেন্সি ইস্যু করা রেটিংকে Baa3 থেকে Baa2-তে উন্নীত করল।
আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডি'জ ভারতের স্থানীয় ও বিদেশি কারেন্সি ইস্যু করা রেটিংকে Baa3 থেকে Baa2-তে উন্নীত করল। কর সংস্কারে নরেন্দ্র মোদী সরকারের ইতিবাচক পদক্ষেপের কারণেই এই উন্নতি বলে জানা গিয়েছে। বিশেষ করে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর চালু করাকে বড় পদক্ষেপ বলে দেখানো হয়েছে।

এর পাশাপাশি আধার বা বায়োমেট্রিক ব্যবস্থা চালু করার ফলে সরাসরি বেনিফিট ট্রান্সফার স্কিম ও ব্যাঙ্কিংয়ে জালিয়াতি অনেকাংশে বন্ধ করা গিয়েছে। যেগুলিকেও উন্নতির সূচক হিসাবে ধরা হয়েছে।
এর আগে ২০০৪ সালে শেষবার ভারতকে Baa3 রেটিং দিয়েছিল মুডিজ। তারপরে ১৩ বছরের ব্যবধানে এই প্রথম রেটিংয়ে উপরে তুলল।
মুডিজ মনে করছে, কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সংস্কার করেছে তার ফলে ভারতে ব্যবসার পরিবেশ ভালো হবে, উতপাদনশীলতা বাড়বে, বিদেশি বিনিয়োগের পথ প্রশস্ত হবে।
এই রেটিং প্রকাশ্যে আসায় গুজরাত ভোটের আগে বড় অক্সিজেন পেল বিজেপি। কংগ্রেস সহ বিরোধীরা নোট বাতিল ও জিএসটি নিয়ে বারবার বিজেপি তথা কেন্দ্রকে কড়া আক্রমণ করেছে। তবে মুডিজের মতো সংস্থা এমন রেটিং দেওয়ায় সরকার যারপরনাই খুশি। এই খবর সামনে আসার পর সেনসেক্স ও নিফটি বেশ কয়েকশো পয়েন্ট উপরে উঠেই এদিনের বাজার শুরু করেছে। যা বেশ ইতিবাচকও বটে।












Click it and Unblock the Notifications