ইদের আগে ফের রক্তাক্ত পাকিস্তান! বালোচ বিদ্রোহীদের হাতে নিহত ৭ পাক সেনা
বালুচিস্তানে পাক সেনার উপর হামলা চালাল সেখানকার বিদ্রোহী সশস্ত্র বাহিনী। এই হামলায় সাতজন পাকিস্তানি সৈনিক মারা গিয়েছে বলে জানা গিয়েছে। এই হামলার ঘটনাটি বালুচিস্তানের মাশকে উপত্যকার ঝাউ নামক একটি স্থানে হয়েছে বলে জানা গিয়েছে। এই হামলার দায় স্বীকার করে বালোচ লিবারেশন ফ্রন্টের মুখপাত্র গোয়ারহাম বালোচরা শেষ রক্তবিন্দু পর্যন্ত স্বাধীনতার জন্যে লড়াই করে যাবে।

এর কয়েকদিন আগেই করাচিতে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। জুন মাসের ২৯ তারিখ সকালে বালোচ বাহিনীর ভয়াবহ হামলায় কেঁপে ওঠে করাচিতে অবস্থিত পাকিস্তান স্টক এক্সচেঞ্জ। জানা যায় ঘটনায় মোট ১১ জন মারা যায়। সেই হামলার দায় স্বীকার করে বক্তব্য পেশ করে বালোচ লিবারেশন আর্মি। ভবিষ্যতেও পাক প্রশাসনেরর উপর তাদের হামলা জারি থাকবে বলে হুঁশিয়া দিয়ে রেখেছিল তারা। সেই মতো ফের এদিনের এই হামলা বলে মনে করা হচ্ছে।
জানা যায়, বালোচ বিদ্রোহীরা একটি সিলভার রঙের টয়োটা করোলা গাড়িতে করে স্টক এক্সচেঞ্জে পৌঁছায়। পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংটি একটি হাই সিকিউরিটি জোনের অন্তর্গত। স্টক এক্সচেঞ্জ ছাড়াও সেই বিল্ডিংয়ে আরও অনেক প্রাইভেট ব্যাঙ্কের হেডকোয়ার্টার রয়েছে। সেখানে এরম হামলা কী করে কেউ করল তা আজও ঠাওর করতে পারেনি পাক কর্তৃপক্ষ।
কাশ্মীরের দাবিতে গত কয়েক দশক ধরে অনড় পাকিস্তান। তবে নিজেদের দেশের বালোচিস্তানকে টিকিয়ে রাখাই ইসলামাবাদের কাছে হয়ে দাঁড়াচ্ছে খুব কঠিন। এহেন পরিস্থিতিতে পরপর বালোচ হামলায় জেরবার হয়ে গিয়েছে পাকিস্তান। তারা। প্রসঙ্গত, বালোচরা নিজেদের স্বাধীনতা সংগ্রামী বলে অন্যদিকে পাকিস্তান সরকার তাদের জঙ্গি বলে উল্লেখ করে।












Click it and Unblock the Notifications