সুইস ব্যাঙ্কে কোন দেশের কত টাকা গচ্ছিত, ভারত তালিকায় কত নম্বরে
সুইস ব্যাঙ্কে টাকা রাখার হিসাবে ভারত পৃথিবীর অন্য দেশগুলির তুলনায় প্রায় শতযোজন পিছিয়ে। সদ্য প্রকাশিত রিপোর্ট তেমনই বলছে।
সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত কালো টাকা নিয়ে যতই দেশের অন্দরে শোরগোল চলুক না কেন, বাস্তবে রিল আর রিয়ালের পার্থক্য রয়েছে। সুইস ব্যাঙ্কে টাকা রাখার হিসাবে ভারত পৃথিবীর অন্য দেশগুলির তুলনায় প্রায় শতযোজন পিছিয়ে। সদ্য প্রকাশিত রিপোর্ট তেমনই বলছে।
সুইস ব্যাঙ্কে টাকা রাখার হিসাবে ভারত পিছিয়ে গিয়ে সারা বিশ্বের মধ্যে ৮৮ নম্বরে রয়েছে। এক নম্বরে রয়েছে ইংল্যান্ড। সুইস ব্যাঙ্কিং সিস্টেমে বিদেশি অ্যাকাউন্ট হোল্ডারদের যত সঞ্চয় রয়েছে তার মধ্যে ভারতীয়দের সঞ্চয় মাত্র ০.০৪ শতাংশ। গতবছরের শেষ পর্যন্ত হিসাব ধরে সুইস জাতীয় ব্যাঙ্ক যে হিসাব পেশ করেছে তাতে এই তথ্যই উঠে এসেছে।

২০১৪ সালে সুইস ব্যাঙ্কে গচ্ছিত সঞ্চয়ের হিসাবে ভারত ৬১ নম্বর স্থানে ছিল। ২০১৫ সালে ৭৫ নম্বরে চলে যায়। এবং ২০১৬-র শেষের রিপোর্ট বলছে, ভারত পিছিয়ে ৮৮ নম্বরে চলে গিয়েছে।
উল্লেখযোগ্য হল ২০০৭ সাল পর্যন্ত সঞ্চয়ের হিসাবে ভারতীয়রা সবমিলিয়ে সুইস ব্যাঙ্কের হিসাবে প্রথম পঞ্চাশের মধ্যে ছিল। এর মধ্যে ২০০৪ সালে সর্বোচ্চ ৩৭ নম্বর স্থানে উঠে এসেছিল। তবে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকেই সুইস ব্যাঙ্কে টাকা গচ্ছিত রাখার পরিমাণ কমছে।
সুইস জাতীয় ব্যাঙ্ক যে হিসাব পেশ করেছে তাতে বিদেশি সঞ্চয়কারীরা সবমিলিয়ে মোট ১.৪২ ট্রিলিয়ন সুইস ফ্রাঙ্ক জমিয়ে রেখেছেন। যার মধ্যে অতি ক্ষুদ্র অংশ ভারতীয়দের রয়েছে।












Click it and Unblock the Notifications