মোহাম্মদ শাহজাদ: বিপিএলের মাঠে ধূমপান করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

শুক্রবার সন্ধ্যায় মিরপুরের ক্রিকেট মাঠে দাঁড়িয়ে মিনিস্টার ঢাকার হয়ে খেলতে আসা আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদকে ধূমপান করতে দেখা যায়। স্থানীয় গণমাধ্যমে সেই ছবি ছাপা হওয়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা।

ফরচুন বরিশালের বিপক্ষে মিনিস্টার ঢাকার একটি ম্যাচের সময় মোহাম্মদ শাহজাদ
Getty Images
ফরচুন বরিশালের বিপক্ষে মিনিস্টার ঢাকার একটি ম্যাচের সময় মোহাম্মদ শাহজাদ

বাংলাদেশের প্রিমিয়ার লীগের একটি ম্যাচে ক্রিকেট মাঠে ধূমপান করে শাস্তির মুখে পড়েছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। মিরপুরের ক্রিকেট মাঠে দাঁড়িয়ে শুক্রবার ভেপ বা ই-সিগারেট থেকে ধূমপান করায় তাকে সতর্ক করে দিয়েছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিনিস্টার ঢাকার ক্রিকেটার শাহজাদকে বিসিবির লেভেল ওয়ান কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে।

সেই সঙ্গে শাহজাদের শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

বঙ্গবন্ধু বাংলাদেশে প্রিমিয়ার লীগ টি টুয়েন্টি ২০২২ এর শুক্রবার দ্বিতীয় ম্যাচে ম্যাচে মিনিস্টার ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়াসের মুখোমুখি হওয়ার কথা ছিল।

মিরপুরের শেরেবাংলা ক্রিকেট মাঠে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্ব হয়। শেষ পর্যন্ত খেলাটি বাতিল হয়। কিন্তু মাঝে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলে যখন কর্মীরা মাঠ পরিচর্যার কাজ শুরু করেন, সেই সময় আরও ঢাকা ও কুমিল্লার কয়েকজন ক্রিকেটারের সঙ্গে মাঠে প্রবেশ করে শাহজাদ।

তখন সাজঘরের সামনে দাঁড়িয়ে অন্য দুই আফগান ক্রিকেটারের সাথে গল্পরত মোহাম্মদ শাহজাদকে ভেপ বা ই-সিগারেট থেকে ধূমপান করতে দেখা যায়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ঢাকার প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এবং বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবালকে তার কাছে এগিয়ে এসে ধূমপান করতে নিষেধ করেন। "সেই সময় তার চোখেমুখে বিরক্তির ছাপ দেখা গেলেও ই-সিগারেট ব্যবহার বন্ধ করেন", বলা হচ্ছে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারে প্রকাশিত খবরে।

খেলা চলাকালীন মাঠে ধূমপান করা ক্রিকেটের আইনের পরিপন্থী।

ধূমপান ছাড়তে বা ধূমপানের বিকল্প হিসাবে অনেক ভেপ বা ই-সিগারেট ব্যবহার করেন। যদিও এটির ব্যবহার নিয়েও বিতর্ক রয়েছে।

বিসিবি জানিয়েছে, মোহাম্মদ শাহজাদ তার এই শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ নিয়ে পরবর্তী আর কোন শুনানির দরকার হবে না।

লেভেল ওয়ান অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা। তবে এ ধরনের অপরাধে একজন ক্রিকেটারের সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফি'র অর্ধেক জরিমানা এবং রেকর্ডে এক বা দুই পয়েন্ট ডিমেরিট যোগ করা।

কে এই নিহত আইএস নেতা আবু ইব্রাহিম আল-কুরাইশি?

গায়েব হয়ে গেছে কয়েক কোটি জন্মসনদের তথ্য

খাদ্যনালীর ক্যান্সারের লক্ষণ সাধারণ তবে মৃত্যু ঝুঁকি বেশি

বেইজিং সফরে পুতিন, আমেরিকার মোকাবেলায় চীনকে পাশে পাবে রাশিয়া?

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+