৪৬ মিনিট ধরে পাকিস্তানের আকাশে উড়ল Air India One! বিমানের ভিতর মোদী, কড়া নজর নিরাপত্তা সংস্থাগুলির

PM Narendra Modi Plane In Pakistan: পাকিস্তানের আকাশ দিয়ে উড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। প্যারিস এবং আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। আর তা যাওয়ার সময় পাকিস্তানের এয়ারস্পেস ব্যবহার করে ভারতের এয়ার ইন্ডিয়া ওয়ান (Air India One)। এআরওয়াই'য়ের খবরকে উদ্ধৃত করে এমনটাই খবর প্রকাশ করেছে এবিপি নিউজ। সেই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিভিল অ্যাভিয়েশন সূত্রে এই খবর জানা গিয়েছে।

যেখানে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান (Air India One) পাকিস্তানের আকাশে ৪৬ মিনিট পর্যন্ত ছিল বলে দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, সে দেশের শেখপুরা, হাফিজাবাদ, চকওয়াল এবং কোহাতের মতো গুরুত্বপূর্ণ শহরের উপর দিয়ে সেই বিমান (PM Narendra Modi Plane In Pakistan) উড়েছে বলেও দাবি করা হয়েছে।

air india one

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আফগানিস্তানের এয়ারস্পেস এখন বন্ধ রয়েছে। আর সেই কারণেই পাকিস্তানের আকাশসীমা (PM Narendra Modi Plane In Pakistan) ব্যবহারের অনুমতি মোদীর বিমানকে দেওয়া হয়। তবে এই ঘটনা নতুন নয় বলেই জানাচ্ছেন রাজনৈতিক কারাবারিরা। গত বছর অর্থাৎ 2024 সালে পোলান্ড থেকে দিল্লি ফেরার সময় একই ভাবে পাকিস্তানের আকাশ পথ ব্যবহার করে নরেন্দ্র মোদীর বিশেষ বিমান।

সেই সময় একই ভাবে প্রায় ৪৬মিনিট ধরে প্রতিবেশী দেশের আকাশের উপর দিয়ে উড়ে ভার‍তে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সেবার রাত ১১ টার সময় পাকিস্তানের সীমান্তে প্রবেশ করেছিল এয়ার ইন্ডিয়া ওয়ান (Air India One)। ফলে ভারতীয় নিরাপত্তা এজেন্সিগুলির কড়া নজর ছিল সেদিকে।

  • PM Narendra Modi Plane In Pakistan: পাকিস্তান-ভারত আকাশ পথ ব্যবহার হয়

দীর্ঘ সময় বিন্ধ থাকার পর ২০১৯ সালে পাকিস্তান বেসামরিক ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেয়। যা খুবই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ (PM Narendra Modi Plane In Pakistan) ছিল।

  • PM Narendra Modi Plane In Pakistan: পাকিস্তান সফরে গিয়েছিলেন মোদী

বলে রাখা প্রয়োজন, ২০১৫ সালে হঠাত করেই পাকিস্তানে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের মসনদে বসার পর পরেই ইসলামাবাদ সফর করেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে সফর শেষে ফেরার পথে হঠাত করেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাতের জন্য লাহোরে পৌঁছে যান মোদী। যা নিয়ে কম বিতর্ক হয়নি জাতীয় রাজনীতি (PM Narendra Modi Plane In Pakistan) ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+