মোদীর আলিঙ্গনের ফাঁসে ফেঁসে গেলেন ট্রাম্প

ভারতীয় প্রধানমন্ত্রী যে যোকোনও ব্যাক্তির 'করমর্দন'কে ম্লান করে নিজের স্বভাবসিদ্ধ 'আলিঙ্গন' দিয়ে মন জয় করে নিতে পারেন, তা হয়তো জানা ছিলনা মার্কিন প্রেসিডেন্টের

ভারতীয় প্রধানমন্ত্রী যে যোকোনও ব্যাক্তির 'করমর্দন'কে ম্লান করে নিজের স্বভাবসিদ্ধ 'আলিঙ্গন' দিয়ে মন জয় করে নিতে পারেন, তা হয়তো জানা ছিলনা মার্কিন প্রেসিডেন্টের। অনেকেই তাই মজা করে বলছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে 'হোম ওয়ার্ক' আরেকটু দরকার ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের!

মোদীর আলিঙ্গনের ফাঁসে ফেঁসে গেলেন ট্রাম্প

হোয়াইট হাউসের রোজ গার্ডেনের লনে তখন সংবাদমাধ্যমের ভিড়ে ঠাসাঠাসি। ভারত-মার্কিন দুই দেশের রাষ্ট্রনেতার যৌথ বিবৃতির জন্য তখন অপেক্ষারত বিশ্বের তাবড় তাবড় সংবাদমাধ্যম। বিবৃতি দিতে যাওয়ার আগে আচমকাই, প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে এগিয়ে যান মোদী, ও তাঁকে জড়িয়ে ধরেন। অপ্রস্তুত ট্রাম্পও সাময়িক অস্বস্তি কাটিয়ে উঠে, জড়িয়ে ধরেন মোদীকে।এদিকে এই অপ্রুস্তুত আলিঙ্গনকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে দেদার ট্রোল!

শুধু এই প্রথমবার নয়, এর আগেও মার্কিন সফরে গিয়ে করমর্দনের চেয়ে আলিঙ্গনেই ঝুঁকেছিলেন মোদী। তিনি তাঁর স্বভাবসিদ্ধ আলিঙ্গনে এর আগে জড়িয়ে ধরেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে বহু রাষ্ট্রনেতাকেই। এদিকে, করমর্দনের দিকে থেকে অন্য সকলের থেকে এগিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গতবছরে জাপানি প্রাইমমিনিস্টার শিনোজা আবের সঙ্গে ট্রাম্পের ১৯ সেকেন্ডের করমর্দনের কাহিনিও সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়া থেকে রক্ষা পায়নি! আর নতুন করে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোদীর এই আলিঙ্গনও এখন চূড়ান্ত চর্চায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+