Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্বচ্ছ ভারত অভিযানের জন্য আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত নরেন্দ্র মোদী

প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরেই দেশে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অভিযানের জোয়ারে দেশে প্রত্যন্ত গ্রামেও তৈরি হয়েছে শৌচাগার।

প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরেই দেশে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। সেই অভিযানের জোয়ারে দেশে প্রত্যন্ত গ্রামেও তৈরি হয়েছে শৌচাগার। পরিচ্ছন্নতার একটি হুজুগ দেশজুড়ে তৈরি হয়েছে। ভারতের মতো দেশে এই অভিযান অনেকটাই টনিকের কাজ করেছে। দেশবাসীকে সচেতন করেছে। সেই কৃতিত্বের জন্যই আন্তর্জাতিক মঞ্চে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

মোদীকে সম্মান

মোদীকে সম্মান

বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ ভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের সময় সেই পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হবে। টুইট করে পিএমও-র পক্ষ থেকে সেই কথা জানানো হয়েছে।

আগেও নানা পুরস্কার পেয়েছেন মোদী

আগেও নানা পুরস্কার পেয়েছেন মোদী

এর আগেও পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য অবদানের কারণে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে তাঁকে সর্বোচ্চ পরিবেশ সম্মান দেওয়া হয়েছে। ২০১৮ সালে মোদীর হাতে সেই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুয়াত্রেস। পরিবেশ রক্ষা ভারত যে প্রতিজ্ঞাবদ্ধ সেই মঞ্চ দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন মোদী।
মোদীর এই বক্তব্যের পর রাষ্ট্রপুঞ্জের মহাসচিব টুইটে লিখেছিলেন বিশ্বের পরিবেশ রক্ষায় এই ধরনের দৃঢ়চেতা নেতার প্রয়োজন।

নতুন লক্ষ্য মোদীর

নতুন লক্ষ্য মোদীর

মোদী যে সেই লক্ষ্যেই এগোচ্ছেন তা আবারও প্রমাণ হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই মোদী মন কী বাত অনুষ্ঠানে দেশবাসীর কাছে অনুরোধ করেছিলেন একবার মাত্র ব্যবহার করা যায় এমন প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে। মোদীর সেই কথা শুনেই ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া বিমানে এই ধরনের প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+