Modi in USA: মোদীর সঙ্গে সেলফি তুলতে লাইন মার্কিন নেতাদের, নৈশভোজের মেনুতে স্টাফড মিলেট, বাজল বলিউডি গান
প্রবাসী ভারতীয়দের কাছে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা যে চরম তা নিয়ে আলাদা করে প্রশ্ন নেই। কিন্তু এবার মার্কিন কংগ্রেসের প্রতিনিধিরাও যে মোদীকে এতোটা পছন্দ করেন সেটা স্পষ্ট হয়ে গেল এবারের মার্কিন সফরে।
মার্কিন কংগ্রেসের অনুষ্ঠানের পর যেভাবে সেখানকার প্রতিনিধিরা মোদীর সঙ্গে সেলফি তোলা আর তাঁর অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন দিলেন। তা রীতিমতো ঈর্ষনীয় যেকোনও রাষ্ট্রপ্রধানের কাছে। রীতিমতো লাইন দিয়েছিলেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধিরা। আর মার্কিনিদের মাঝে নিজের এতো জনপ্রিয়তা দেখে মোদী নিজে বলেছেন, এবার নাটু নাটু গানে নাচবেন আমেরিকানরাও।

প্রসঙ্গত উল্লেখ্য এবার একাধিক আন্তর্জাতিক সম্মান পেয়েছে ভারতীয় ছবি আরআরআর। অস্কায় জয় করেছে নাটু নাটু। স্লামডগ মিলিওনেয়ারের পর এই প্রথম একেবারে ভারতীয়দের তৈরি ছবি অস্কার পেয়েছে। শুধু ছবিই নয় ভারতীয় ডকুমেন্ট্রি দ্য এলিফ্যান্ট হুইস্পারও অস্কার জয় করেছে।
মোদীর সফরে আমেরিকা জুড়ে যেন ভারতের জয়গান হয়েছে। হোয়াইট হাউসে মোদীর নৈশভোজে ভারতীয় শিল্পপতিদের ভিড় তো ছিলই সেই সঙ্গে ভারতীয়দের কথা মাথায় রেখে বাজানো হয়েছিল একাধিক বলিউড সিনেমার গান। লতা মঙ্গেশকর 'অ্যায় মেরে ওয়তন কি লোগো' থেকে কিশোর কুমারের সুপার হিট 'ওম শান্তি ওম' মিউজিকে মুখোরিত হয়েছে হোয়াইট হাউস।

মুকেশ আম্বানি, আনন্দ মাহিন্দ্রা, সুন্দর পিচাই থেকে শুরু করে তাবর শিল্পপতিরা উপস্থিত ছিলেন। খাদ্যতালিকাতেও ছিল ভারতীয় মেনু। বিশেষ পদে রাখা হয়েছিল রোস্টেড মিলেট, স্টাফড মাশরুম, গ্রিলড কর্ন কর্নেল স্যালাড আর কার্ডামম ইনফিউস স্ট্রবেরি কেক

গোটা সন্ধেটাই একটুকরো ভারত যেন দেখা হলে হোয়াইড হাউসের সাউথ লনে। ভায়োলিনে বেজে উঠল বলিউডি গানের সুর। একেবারে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল বাইডেনের নৈশভোেজর আসরে। ভারতীয় খানা থেকে সঙ্গীত কোনও কিছুর কমতি ছিল না তাতে।












Click it and Unblock the Notifications