Modi in USA: 'ভারতের সমৃদ্ধিতেই বিশ্বের সমৃদ্ধি', মার্কিন কংগ্রেসে বার্তা প্রধানমন্ত্রী মোদীর
মার্কিন কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে ভারতের সমৃদ্ধি নিয়ে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গতকাল মার্কিন কংগ্রেসের দুটি আলাদা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। সেই দুটি অনুষ্ঠানেই বক্তব্য রেখেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারতের উন্নয়ন হলেই গোটা বিশ্বের উন্নয়ন হবে।
মোদী বলেছেন পর পর ২ বার মার্কিন কংগ্রেসে বলার সুযোগ পেয়ে প্রত্যেত ভারতবাসীর প্রতিনিধি হিসেবে আমি গর্বিত। ভারতকে গণতন্ত্রের জননী বলে মার্কিন কংগ্রেসের মঞ্চে দেশের গণতন্ত্রের প্রশংসা করেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারতের ডিএনএ-তে গণতন্ত্র রয়েেছ।

ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্র বলে দাবি করে ভারতই পারে গোটা বিশ্বকে উন্নয়নের পথে নিয়ে যেতে। ভারতের উন্নয়নেই হোটা বিশ্বের উন্নয়ন লুকিয়ে রয়েছে। মার্কিন কংগ্রেসে পর পর ২টি অনুষ্ঠানে মোদীর উপস্থিতি ভারতের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সেকারণেই মার্কিন কংগ্রেসে বলা শুরু করার প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এখানে বলার সুযোগ পাওয়া ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যেমন বিশ্বের প্রাচীণ গণতন্ত্র তেমনই ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। তিনি বলেছেন সকলের উন্নয়ন চায় ভারত। সেকারণেই ভারতের উন্নয়নেই গোটা বিশ্বের উন্নয়ন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মার্কিন কংগ্রেসে সন্ত্রাসবাদ দমন নিয়েও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন সন্ত্রাসবাদ মানবতার শত্রু কাজেই সন্ত্রাসবাদ মোকাবিলায় কোনও প্রশ্নই থাকতে পারে না। সেই সঙ্গে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গ টেনে এনে যুদ্ধবিরোধী বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, 'এটা যুদ্ধের যুগ নয়'। আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের পথে এগোনো উচিত। সেটাই আমাদের কর্তব্য। এই রক্তপাত বন্ধ করতে সকলের উদ্যোগী ভূমিকা নিতে হবে বলেও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।












Click it and Unblock the Notifications