Modi In US: ভারতের ৫জি-র বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বড়, এবার আসবে ৬জি, বড় ঘোষণা মোদীর

Modi In US: ভারতে ৫জি-র বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বড়। নাসাউ কলিসিয়ামে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী অ্যান্ড ইউএস শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখলেন মোদী। ভারত নিজেদের প্রযুক্তিতেই ৬জি আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলেও দাবি তাঁর।

Modi In US -

মেড-ইন-ইন্ডিয়া ৬জি আনার কথা ঘোষণা করতে গিয়ে ভারত যে বিগত ১০ বছরে প্রযুক্তি ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে সেটাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও ভারতের ৫জি-র বাজার বড়। এটা সম্ভব হয়েছে ২ বছরের মধ্যে। ভারত নিজস্ব ৬জি আনার কাজ চালাচ্ছে।

মোদী দাবি করেন, ভারত এখন প্রযুক্তির ক্ষেত্রে অন্য কাউকে অনুসরণ করে না। সামনে থেকে নেতৃত্ব দেয়। মোদীর কথায়, এখন বিশ্বের প্রায় সমস্ত বড় ব্র্যান্ডের মোবাইল ভারতে তৈরি হচ্ছে। বিশ্বে মোবাইল উৎপাদনে ভারত এখন দ্বিতীয় স্থানে। ভারত এখন কাউকে ফলো করে না। নিজস্ব সিস্টেম তৈরি করে নেতৃত্ব দেয়।

ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ধারণাও ভারত বিশ্বকে দিয়েছে বলে দাবি মোদীর। তিনি জানান, ভারতে তৈরি সেমিকন্ডাক্টর মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছবে, সেই দিনও বেশি দূরে নেই। মোদীর কথায়, ভারত চায় বিশ্বজুড়ে আরও বেশি সংখ্যায় ভারতে প্রস্তুত চিপ থাকুক। আমেরিকাতেও মেড ইন ইন্ডিয়া চিপ পৌঁছবে, এমন দিন দূরে নেই। এর ফলে বিকশিত ভারতের লক্ষ্যকে অন্য উচ্চতায় নিয়ে যাবে ওই ছোট চিপ। এটা মোদীর গ্যারান্টি!

মোদী বলেন, ভারতে এখন প্রভূত সুযোগ ও সম্ভাবনা। এ জন্য অন্যের দিকে চেয়ে থাকতে হয় না ভারতকে। বিগত ১০ বছরে প্রতিটি সেক্টরে ভারত প্রভূত সুযোগ ও সম্ভাবনার ক্ষেত্র তৈরি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+