Modi in France: ফ্রান্সের জাতীয় দিবস উদযাপনে ম্যাক্রোঁর সঙ্গে মোদীও, যোগ ভারতের যুদ্ধ বিমানের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফর ফ্রান্সে গিয়েছেন। শুক্রবার তিনি প্যারিসে সম্মানিত অতিথি হিসেবে ফ্রান্সের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি দিবস বা বাস্তিল দিবস উদযাপনের শরিক হলেন।

ফরাসি জাতীয় দিবস বা বাস্তিল দিবস ফরাসিদের মনে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে। কেননা ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় বাস্তিল কারাগার ঝড় উঠেছিল। তার স্মরণেই ব্যাস্তিল দিবসে কুচকাওয়াজের মাধ্যমে তা উদযাপন করা হল। ২৬৯ সদস্যের ভারতীয় দলও কুচকাওয়াজে অংশ নেয়।

Modi in France

ভারতীয় বিমান বাহিনীর তিনটি রাফালে যুদ্ধবিমানও ফরাসি জেটের সঙ্গে এই অনুষ্ঠানে ফ্লাইপাস্টে যোগ দেয়। এই উদযাপন সংক্রান্ত আরও অনুষ্ঠানে দিনভর অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদী শুক্রবারের যে সমস্ত অনুষ্ঠানে অংশ নেবেন তার সূচি হল নিম্নরূপ।

• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পরিষদের সভাপতি মিসেস ব্রাউন-পিভেটের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন বিকেল সাড়ে চারট নাগাদ।

• সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের বিভিন্ন নেতাদের সঙ্গে দেখা করবেন।

• সাডে় ৮টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলিসী প্যালেসে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে প্রতিনিধি-স্তরের মধ্যে আলোচনা হবে। এখান থেকেই এক প্রেস বিবৃতি দেওয়া হবে

• রাত সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত-ফ্রান্স সিইও ফোরামে অংশ নেবেন।

• মধ্যরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ল্যুভর যাদুঘর পরিদর্শন করবেন। সেখানে তিনি একটি ভোজসভায় যোগ দেবেন।

• তারপরে আইফেল টাওয়ারে আতশবাজি প্রদর্শন দেখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ম্যাক্রোঁ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+